Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » খেলাপি ঋণ সমাধান রাতারাতি সম্ভব নয়: গভর্নর
    ব্যাংক

    খেলাপি ঋণ সমাধান রাতারাতি সম্ভব নয়: গভর্নর

    মনিরুজ্জামানUpdated:নভেম্বর 29, 2025নভেম্বর 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আহসান এইচ মনসুর, গভর্নর, বাংলাদেশ ব্যাংক।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ব্যাংক খাতের মোট ঋণের এক–তৃতীয়াংশের বেশি এখন খেলাপি। দীর্ঘদিনের এ সংকট থেকে বের হতে অন্তত পাঁচ থেকে দশ বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

    আজ শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন–২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। ‘অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার’ শিরোনামের এ সম্মেলনের আয়োজন করেছে দৈনিক বণিক বার্তা।

    গভর্নর বলেন, খেলাপি ঋণ এখন ছোট কোনো সমস্যা নয়। এটি পুরো আর্থিক খাতকে চাপের মধ্যে রেখেছে। তিনি জানান, প্রতি প্রান্তিকে নতুন তথ্য যোগ হচ্ছে এবং নতুন নিয়ম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে খেলাপি ঋণ আরও বাড়ছে। তিনি বলেন, ‘দুই বছর আগে আমার ধারণা ছিল খেলাপি ঋণ ২৫ শতাংশের মতো। সরকার তখন বলেছিল এটি ৮ শতাংশ। এখন দেখা যাচ্ছে মোট ঋণের ৩৫ শতাংশই খেলাপি।’ তাঁর মতে, পরিস্থিতি রাতারাতি বদলানো সম্ভব নয়। ব্যাংক খাতকে ধাপে ধাপে এগোতে হবে এবং পুরোপুরি উত্তরণে অন্তত পাঁচ থেকে দশ বছর সময় লাগবে। ডলার পরিস্থিতি নিয়ে গভর্নর বলেন, ‘আমদানির জন্য পর্যাপ্ত ডলার রয়েছে। তাই এ বছর রমজানে ঋণপত্র খোলা ও পণ্য আমদানি নিয়ে কোনো শঙ্কা নেই।’

    উদ্বোধনী অধিবেশনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক, হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) সভাপতি ও জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন।

    হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ বলেন, দেশের সামষ্টিক অর্থনীতির যে চিত্র দেখা যাচ্ছে তা উদ্বেগজনক। বিআইডিএস মহাপরিচালক এ কে এনামুল হক বলেন, দেশের করব্যবস্থা এখনও ‘জমিদারি ব্যবস্থার’ মতো আচরণ করে। ব্রিটিশ আমলে জমিদারদের কাজ ছিল শুধু কর আদায়, দেশের উন্নয়নের দায়িত্ব ছিল না। আজও কর ব্যবস্থায় সেই মনোভাবের ছাপ দেখা যায়।

    কর আদায়ের পদ্ধতিতে এখনো জমিদারির ছাপ রয়ে গেছে:

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, আমদানির জন্য পর্যাপ্ত ডলার মজুত রয়েছে। তিনি জানান, এ বছর রমজানকে সামনে রেখে ঋণপত্র খোলা ও পণ্য আমদানি নিয়ে কোনো শঙ্কা নেই। গত বছরের একই সময়ের তুলনায় এবার ২০ থেকে ৫০ শতাংশ বেশি ঋণপত্র খোলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

    সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক বলেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা এখনো অনেকটা ‘চোর ধরার’ মানসিকতার ওপর দাঁড়িয়ে আছে। এতে ব্যবসা-বাণিজ্যে আস্থাহীনতা তৈরি হয়। তিনি বলেন, একটি অর্থনীতি যদি আস্থাহীন হয় তবে ব্যবসা ও বিনিয়োগ আত্মবিশ্বাস হারায় এবং প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়ে। আস্থা ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানো কঠিন।

    এনামুল হক আরও বলেন, দেশে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা থাকলেও তাদের কাজ করার মতো দৃঢ় দায়বদ্ধতার কাঠামো নেই। তাঁর ভাষায়, দেশের করব্যবস্থা আজও ‘জমিদারি ব্যবস্থার’ মতো আচরণ করে। ব্রিটিশ আমলে জমিদারের কাজ ছিল শুধু কর আদায়, দেশের উন্নতি ছিল না তাদের দায়িত্ব। আজও কর সংগ্রহে সেই মনোভাব দেখা যায়—যেন কর আদায়ই মূল লক্ষ্য, উন্নয়ন নয়। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, দেশের ব্যাংক খাতে ধীরে ধীরে সুশাসন ও শৃঙ্খলা ফিরে আসছে। আগে বোর্ডরুমে বসে যেভাবে ঋণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হতো, সেই অনিয়ম এখন আর নেই বলে মন্তব্য করেন তিনি।

    অর্থনীতির চিত্র উদ্বেগজনক:

    হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেছেন, দেশের সামষ্টিক অর্থনীতির বর্তমান চিত্র উদ্বেগজনক। তিনি জানান, বিভিন্ন সূচকে দেশ ক্রমেই পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতির কারণে সুদের হার বেড়েছে, যা বিনিয়োগে বিরূপ প্রভাব ফেলছে। তাঁর ভাষায়, প্রাইভেট সেক্টর এখন মাত্র ৬ শতাংশ ঋণ পাচ্ছে, ফলে শিল্পায়ন প্রায় স্থবির হয়ে পড়েছে।

    বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, একটি কোম্পানি লাভ করুক বা লোকসান করুক, কোম্পানিকে কর দিতেই হচ্ছে। পৃথিবীর কোথাও লোকসানেও কর দেওয়ার নিয়ম আছে কি না তা তাঁর জানা নেই।

    সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, দেশের ব্যাংক খাতে এখন ধীরে ধীরে সুশাসন ও শৃঙ্খলা ফিরে আসছে। আগে বোর্ডরুমে বসেই ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতো, এখন নিয়ম মেনে অনুমোদন হচ্ছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কম থাকার বিষয়ে তিনি বলেন, ব্যবসায়ীরা পরিস্থিতি বিচার করে সময় নিচ্ছেন। জাতীয় নির্বাচনের পর বিনিয়োগের পরিবেশ ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    নিট মুনাফা না হলেও বোনাস, ব্যাংক খাতে নতুন নির্দেশনা

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    ঢাকা ব্যাংকের নতুন ডিএমডি এস এম আবদুল্লাহ হিল কাফি

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    এনসিসি ব্যাংকের  রেকর্ড মুনাফা ৪৭৬ কোটি টাকা

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.