Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক এমডি-ডিএমডির বিরুদ্ধে চার মামলা
    ব্যাংক

    আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক এমডি-ডিএমডির বিরুদ্ধে চার মামলা

    মনিরুজ্জামানUpdated:ডিসেম্বর 1, 2025ডিসেম্বর 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জালিয়াতি, সোর্স ট্যাক্স অনিয়ম এবং ব্যাংক হিসাব ব্যবস্থাপনায় দুর্নীতির মাধ্যমে প্রায় ৩৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিমসহ চারজনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    গতকাল রবিবার (৩০ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপপরিচালক আজিজুল হক বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম মামলায় সাবেক এমডি ফরমান আর চৌধুরী ও ডিএমডি ও সিএফও মোহাম্মদ নাদিমকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে— ২০১৯ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তারা নিয়োগপত্রের শর্ত ভেঙে মূল বেতনের বাইরে সাতটি পর্যায়ে মোট ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা আত্মসাত করেছেন।

    দ্বিতীয় মামলায়ও একই দুই কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, তারা জেনারেল লেজার (GL) হিসাব থেকে বিভিন্ন ভাউচারের মাধ্যমে মোট ৮৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। তৃতীয় মামলায় সাবেক এমডি ফরমান আর চৌধুরী, ডিএমডি মোহাম্মদ নাদিম, ডিএমডি মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী এবং সাবেক ডিএমডি আবেদ আহাম্মদ খানকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এজেন্ট ব্যাংকিং কমিশনের ওপর আরোপিত ৩৬১ কোটি ১০ লাখ ৬২ হাজার ৩৩২ টাকা কমিশনের ১০% সোর্স ট্যাক্স হিসেবে ৩৬ কোটি ১১ লাখ ৬ হাজার ২৩৩ টাকা সরকারী কোষাগারে জমা না দিয়ে সরকারের বিপুল রাজস্ব ক্ষতি করা হয়েছে।

    চতুর্থ মামলায় ফরমান আর চৌধুরী ও মোহাম্মদ নাদিমকে পুনরায় অভিযুক্ত করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, তারা ক্ষমতার অপব্যবহার করে নিজ প্রাপ্যতার অতিরিক্ত ৫৩ লাখ ৮০ হাজার ৪০০ টাকা বোনাস উত্তোলন করে আত্মসাত করেছেন। সব মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ব্যাংক আমানতের আবগারি শুল্কে সীমা বাড়ল ৪ লাখ টাকা

    জুন 11, 2026
    ব্যাংক

    ২০ বছরে ঋণ বেড়েছে ১৬ গুণ, খেলাপি ঋণে রেকর্ড সংকট

    জুন 11, 2026
    ব্যাংক

    খেলাপি ঋণ উদ্ধার ত্বরান্বিত করতে বাজেটে আসছে প্রি-স্যুট মধ্যস্থতা

    জুন 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.