Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সম্মিলিত ইসলামী ব্যাংকে বাজেট থেকে ২০ হাজার কোটি ছাড়
    ব্যাংক

    সম্মিলিত ইসলামী ব্যাংকে বাজেট থেকে ২০ হাজার কোটি ছাড়

    মনিরুজ্জামানডিসেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা মূলধন ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। গতকাল সোমবার এ অর্থ ব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্টে জমা হয়েছে বলে মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সূত্র নিশ্চিত করেছে।

    অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, বাজেটের ইক্যুইটি বা মূলধন খাতে থাকা ২৪ হাজার ১৯৬ কোটি টাকা থেকেই এই বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যাংকটি লাভে ফিরলে সেই লাভ সরকার পাবে। পরিকল্পনা অনুযায়ী, ব্যাংকটি স্থিতিশীল হলে তিন বছর পর ধাপে ধাপে এ ২০ হাজার কোটি টাকার সরকারি শেয়ার বেসরকারি খাতে ছাড় দেওয়া হবে।

    ইতিমধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসে নিবন্ধিত হয়েছে। নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকারের অংশ ২০ হাজার কোটি টাকা। আজ বাংলাদেশ ব্যাংক এটিকে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করেছে।

    বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূলধনের পরিমাণ বিবেচনায় এটি দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আমানতকারীদের নিরাপত্তায় তারা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ডিপোজিট সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ অনুযায়ী ২ লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ নিরাপদ এবং একীভূতকরণের পর দ্রুত পরিশোধ করা হবে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই লাখ টাকার বেশি আমানতের নিষ্পত্তি বিষয়ে বিস্তারিত পরিকল্পনা শিগগির জানানো হবে। নতুন ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধানে সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে পরিচালিত হবে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, অল্প সময়ের মধ্যেই এটি একটি গতিশীল, আধুনিক ও প্রতিযোগিতামূলক শরিয়াহভিত্তিক ব্যাংকে পরিণত হবে।

    সরকার ও বাংলাদেশ ব্যাংক মনে করে, এ একীভূতকরণ দেশের ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনরুদ্ধার এবং স্থিতিশীল ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    নিট মুনাফা না হলেও বোনাস, ব্যাংক খাতে নতুন নির্দেশনা

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    ঢাকা ব্যাংকের নতুন ডিএমডি এস এম আবদুল্লাহ হিল কাফি

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    এনসিসি ব্যাংকের  রেকর্ড মুনাফা ৪৭৬ কোটি টাকা

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.