Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সম্মিলিত ইসলামী ব্যাংক হবে আস্থার প্রতীক
    ব্যাংক

    সম্মিলিত ইসলামী ব্যাংক হবে আস্থার প্রতীক

    মনিরুজ্জামানডিসেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মোহাম্মদ আইয়ুব মিয়া
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি মালিকানায় ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ চালু হচ্ছে। ব্যাংকটি সঠিকভাবে পরিচালনার জন্য ইতিমধ্যেই কারিগরি দল কাজ শুরু করেছে। মূল লক্ষ্য হবে আমানতকারীদের আস্থা ফিরিয়ে দেওয়া। ব্যাংকটি জাতির আস্থার প্রতীক হয়ে উঠবে।

    ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পর তিনি গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর সাংবাদিকদের সামনে ব্যাংকের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া মতিঝিলের সেনা কল্যাণ ভবনে ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। শিগগিরই পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে ব্যাংকটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

    গত রোববার গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বিশেষ পর্ষদ সভায় ব্যাংকটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংককে একীভূত করবে। এই ব্যাংকগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। মতিঝিলের সেনা কল্যাণ ভবনই ব্যাংকটির প্রধান কার্যালয় হিসেবে ঠিক করা হয়েছে।

    চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ব্যাংকের লক্ষ্য, উদ্দেশ্য, আইনকানুন ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা। ভবিষ্যতে ব্যাংক পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা পাবে এবং আইনসম্মতভাবে পাঁচটি ব্যাংককে একীভূত করার কাজ এগিয়ে নেওয়া হবে।

    সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    নিট মুনাফা না হলেও বোনাস, ব্যাংক খাতে নতুন নির্দেশনা

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    ঢাকা ব্যাংকের নতুন ডিএমডি এস এম আবদুল্লাহ হিল কাফি

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    এনসিসি ব্যাংকের  রেকর্ড মুনাফা ৪৭৬ কোটি টাকা

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.