Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দণ্ডপ্রাপ্ত হিসাববিদের নিয়োগে এনআরবি ব্যাংক বিতর্কিত
    ব্যাংক

    দণ্ডপ্রাপ্ত হিসাববিদের নিয়োগে এনআরবি ব্যাংক বিতর্কিত

    Najmus Sakibডিসেম্বর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এ কে এম মিজানুর রহমান, যিনি সনদধারী হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) দণ্ডপ্রাপ্ত সদস্য, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে এনআরবি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। গত মার্চে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সময় তাকে এই পদে বসানো হয়।

    তবে নিয়োগের পরই তার বিরুদ্ধে ব্যাংকের নীতিমালার বিরুদ্ধে হস্তক্ষেপ ও বিভিন্ন সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে। ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানান, তিনি শুধুমাত্র সভায় অংশ নেওয়ার জন্য যে গাড়ির সুবিধা পাবেন, তা ছাড়িয়ে বিভিন্ন সময়ে ব্যাংকের গাড়ি ব্যবহার করেছেন এবং সিদ্ধান্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন।

    আইসিএবির অনুসারে, এ কে এম মিজানুর রহমানকে পেশাগত অসদাচরণের দায়ে দুই দফায় শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ছিল আর্থিক জরিমানা, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমে প্রবেশাধিকার বন্ধ এবং সদস্যপদ স্থগিত। ২০১৯ ও ২০২৩ সালে এই শাস্তিগুলো কার্যকর হয়।

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ‘সরকার পরিবর্তনের পর স্বল্প সময়ে ১৪টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। সব বিষয়ে যথাযথ তথ্য যাচাই করা সম্ভব হয়নি। যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

    আইসিএবির সভাপতি এন কে এ মবিন বলেন, ‘স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র অভিজ্ঞতা নয়, সততা ও স্বচ্ছতা নিয়েও বিচার করা উচিত। শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে নিয়োগ দিলে প্রশ্ন ওঠা স্বাভাবিক।’

    এ বিষয়ে এ কে এম মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নিয়ম ভাঙার জন্য শাস্তি পেয়েছিলাম। তবে ব্যাংকের গাড়ি ব্যবহার নিয়ে অভিযোগ সত্য নয়। আমি নিজস্ব গাড়ি না থাকায় সাময়িকভাবে গাড়ি নিয়েছি। অন্য কোনো অনৈতিক সুবিধা নেই।’

    এ ঘটনায় এনআরবি ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অস্বস্তিতে পড়েছেন। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও কর্মকর্তারা বলছেন, স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় কেউ তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করতে সাহস পাচ্ছেন না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ঢাকা ব্যাংকের নতুন ডিএমডি এস এম আবদুল্লাহ হিল কাফি

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    এনসিসি ব্যাংকের  রেকর্ড মুনাফা ৪৭৬ কোটি টাকা

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    ইউনিয়ন ব্যাংকে কাগুজে কোম্পানির মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লোপাট

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.