Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারি-বেসরকারি ব্যাংকের বোনাস নীতিতে পরিবর্তন
    ব্যাংক

    সরকারি-বেসরকারি ব্যাংকের বোনাস নীতিতে পরিবর্তন

    মনিরুজ্জামানডিসেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর জন্য উৎসাহ বোনাস প্রদানের পৃথক নীতিমালা সম্প্রতি জারি করেছে কর্তৃপক্ষ। নতুন নীতিমালায় সরকারি ব্যাংকগুলো লোকসানেও অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে কর্মীদের উৎসাহ বোনাস দিতে পারবে। তবে বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে এমন সুযোগ নেই। মুনাফা হলেও তারা কর্মীদের উৎসাহ বোনাস দিতে পারবে না। এই সিদ্ধান্তে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ থাকায় তারা সরাসরি মন্তব্য করতে রাজি হননি।

    উৎসাহ বোনাস সাধারণত এক মাসের মূল বেতনের সমান হয়। দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো সর্বোচ্চ সাতবার পর্যন্ত বোনাস দিতে পারে। অতীতে কিছু ব্যাংক একক কর্মকর্তাকে দুই কোটি টাকারও বেশি বোনাস দিয়েছে। এ ধরনের ঘটনায় বাংলাদেশ ব্যাংক একাধিক প্রজ্ঞাপন জারি করে বোনাস প্রদানে কড়াকড়ি আরোপ করেছে। সরকারি খাতের ব্যাংকের নীতিমালা জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বেসরকারি ব্যাংকের জন্য নীতিমালা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক।

    আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশিকায় বলা হয়েছে, ব্যাংকের পরিচালন মুনাফা নির্ধারণের সময় ঋণ ও অগ্রিমের প্রভিশন, বিনিয়োগ ও অন্যান্য সম্পদের মূল্য হ্রাস-বৃদ্ধি প্রভিশন সমন্বয় করতে হবে। এরপর বিভিন্ন সূচকের ভিত্তিতে বোনাসের পরিমাণ নির্ধারণ করা হবে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তিনটির বেশি বোনাস পাবেন না। বোনাস প্রাপ্য না হলেও মন্ত্রণালয় এক বোনাস প্রদানের দাবি বিবেচনা করতে পারবে। নির্দেশিকা ২০২৪ সালের বোনাসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

    বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা অনুযায়ী, কোনো বেসরকারি ব্যাংক নিট মুনাফা না করলে বোনাস দিতে পারবে না। মূলধন বা নিরাপত্তা সঞ্চিতিতে ঘাটতি থাকলেও বোনাস দেওয়া যাবে না। বিলম্ব সুবিধা থাকলেও তা মুনাফার হিসাবের জন্য বিবেচনায় নেওয়া যাবে না। ফলে বেশির ভাগ বেসরকারি ব্যাংকের বোনাস আটকে যেতে পারে বলে খাত সংশ্লিষ্টরা মনে করেন।

    নীতিমালায় আরও বলা হয়েছে, কেবল প্রকৃত আয়-ব্যয়ের ভিত্তিতে নির্ধারিত নিট মুনাফা অর্জন হলে বোনাস দেওয়া যাবে। পুঞ্জীভূত মুনাফা থেকে কোনো ধরনের বোনাস দেওয়া যাবে না। এছাড়া শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়ে দৃশ্যমান অগ্রগতি এবং বিভিন্ন ব্যাংকিং সূচকের বাস্তব উন্নতি থাকতে হবে।

    নাম প্রকাশ না করার শর্তে একাধিক বেসরকারি ব্যাংকের কর্মকর্তা  বলেছেন, সরকারি ব্যাংকগুলোতে নিরাপত্তা সঞ্চিতি ও মূলধনে বড় ঘাটতি থাকা সত্ত্বেও বোনাস দেওয়ার সুযোগ রাখা হয়েছে। অথচ বেসরকারি ব্যাংকগুলি অনেক সময় ঘাটতি পরবর্তীতে মুনাফার সঙ্গে সমন্বয় করে। নতুন নিয়ম কার্যকর হলে বেশির ভাগ বেসরকারি ব্যাংক বোনাস দিতে পারবে না।

    বর্তমানে অনেক ব্যাংক বছর শেষে বা ছুটির পরদিনই বোনাস দেয়। কেউ কেউ বিভিন্ন ছাড়ের মাধ্যমে মুনাফা দেখিয়ে বোনাস দেয়। নতুন নির্দেশনার ফলে বেসরকারি ব্যাংকে এই প্রথা কার্যত বন্ধ হয়ে যাবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, হাতে গোনা কয়েকটি ব্যাংকের কর্মীরাই শুধু বোনাস পাবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ঢাকা ব্যাংকের নতুন ডিএমডি এস এম আবদুল্লাহ হিল কাফি

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    এনসিসি ব্যাংকের  রেকর্ড মুনাফা ৪৭৬ কোটি টাকা

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    ইউনিয়ন ব্যাংকে কাগুজে কোম্পানির মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লোপাট

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.