Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সংকট পেরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে কমার্স ব্যাংক
    ব্যাংক

    সংকট পেরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে কমার্স ব্যাংক

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৪ সালের ৫ আগস্টের পর সৃষ্ট তারল্য সংকট মোকাবিলা করে দ্রুত পুনরুজ্জীবিত হয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল), দাবি করেছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। ২০২৫ সালের বার্ষিক সমাপনী শেষে ব্যাংকটি আমানত, ঋণ বিতরণ এবং ঋণ আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে।

    তথ্য অনুযায়ী, ৫ আগস্টের পর বিপুলসংখ্যক গ্রাহক একযোগে আমানত উত্তোলনের ফলে ব্যাংকটি সাময়িক তারল্য সংকটে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক থেকে ২০০ কোটি টাকা তারল্য সহায়তা নেওয়া হয়। ইতিমধ্যেই সেই প্রণোদনার ৪০ কোটি টাকা সুদসহ ফেরত দেওয়া হয়েছে। ব্যাংকের পক্ষে দাবি করা হয়, কার্যকর ব্যবস্থাপনা এবং গ্রাহকের আস্থা ফেরানোর উদ্যোগের মাধ্যমে তারা দ্রুত সংকট কাটিয়ে উঠেছে।

    পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে ব্যাংকে প্রায় ৬৬ হাজার নতুন আমানত হিসাব খোলা হয়েছে। একই সময়ে ৯৪৬ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করা হয়েছে। এই ধারাবাহিক আমানত বৃদ্ধির মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া তারল্য সহায়তার বিপরীতে সুদ-আসলসহ প্রায় ৪০ কোটি টাকা পরিশোধ করা সম্ভব হয়েছে।

    আমানতের পাশাপাশি বিনিয়োগ কার্যক্রমেও গতিশীলতা বজায় রেখেছে ব্যাংকটি। ২০২৫ সালে ৩ হাজার ৪৯৪ নতুন বিনিয়োগকারীকে মোট ৭০৪ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে, যার মধ্যে নতুন বিতরণ ছিল ৬৮০ কোটি টাকা। ব্যাংক সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরে বিতরণকৃত নতুন ঋণের শ্রেণীকৃত ঋণের হার দুই শতাংশের নিচে রয়েছে।

    তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শ্রেণীকৃত ঋণের হার ২০২৪ সালের তুলনায় ৪.২১ শতাংশ কমেছে। একই সময়ে শ্রেণীকৃত ঋণের নগদ আদায়ের হার ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ৫ আগস্টের পর নবগঠিত পরিচালনা পর্ষদ ও পেশাদার ব্যবস্থাপনার নেতৃত্বে ব্যাংকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। খেলাপি ঋণ আদায় জোরদার, নতুন আমানত সংগ্রহ ও ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যাংকটি লাভজনক ও টেকসই অবস্থানে এসেছে।

    বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জিয়াউল করিম বলেন, “২০২৬ সালে প্রবৃদ্ধির ধারা আরও জোরদার করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। আমরা একটি দেশসেরা এসএমই সেবা ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আমরা স্বচ্ছতা ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।”

    কমার্স ব্যাংকের অগ্রগতি ও সমস্যার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান দৈনিক বলেন, “বাংলাদেশ কমার্স ব্যাংক এখন এগিয়ে যাওয়ার সময়। অতীতের ভুলগুলো পেছনে ফেলে তাদের সামনে এগোতে হবে। তবে ব্যাংকের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাদের উপর আমাদের কঠোর নজরদারি রয়েছে।”

    বর্তমানে বাংলাদেশ কমার্স ব্যাংক ১০৭টি শাখা ও উপশাখা নিয়ে কার্যক্রম চালাচ্ছে। ২০২৫ সালে সরকারের কৃষিঋণের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ করেছে ব্যাংকটি। বর্তমানে ব্যাংকের ডিপোজিট ৪ হাজার ৪৭০ কোটি টাকা এবং লোন এন্ড অ্যাডভান্স ২ হাজার ৫৬০ কোটি টাকার রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    নীরব সংকটের নাম: হোয়াইট-কলার অপরাধ ও ঋণ খেলাপি

    এপ্রিল 27, 2026
    ব্যাংক

    রেমিট্যান্সের বিপরীতে ভ্যাট ফাঁকিতে কোটি টাকার গরমিল, চাপে প্রাইম ব্যাংক

    এপ্রিল 27, 2026
    ব্যাংক

    গভর্নরের সঙ্গে বৈঠকে পাঁচ ব্যাংক একীভূতকরণে স্পষ্ট অবস্থান চান প্রশাসকরা

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.