Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চীনের সঙ্গে বাণিজ্যে রেকর্ড ঘাটতির মুখে ভারত
    বাণিজ্য

    চীনের সঙ্গে বাণিজ্যে রেকর্ড ঘাটতির মুখে ভারত

    মনিরুজ্জামানমার্চ 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারত ও চীনের বাণিজ্যিক সম্পর্কে বড় ধরনের ভারসাম্যহীনতার ইঙ্গিত মিলছে। চলতি অর্থবছরের শেষে প্রথমবারের মতো চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ১০০ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাপানি গণমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    ২০১৪ সালে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে চীনের সঙ্গে দেশটির বাণিজ্য ঘাটতি দ্বিগুণেরও বেশি বেড়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ১১ মাসে ভারত চীন থেকে পণ্য আমদানি করেছে ১১৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আমদানির পরিমাণ ছিল ১০৩ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

    অন্যদিকে একই সময়ে চীনে ভারতের রফতানি দাঁড়িয়েছে মাত্র ১৭ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে। ফলে অর্থবছরের প্রথম ১১ মাসেই বাণিজ্য ঘাটতি পৌঁছেছে ১০২ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের মোট ঘাটতির চেয়েও বেশি।

    গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের (জিটিআরআই) প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব জানিয়েছেন, চলতি অর্থবছরে ভারতের রফতানি ১৯ বিলিয়ন ডলারের বেশি হওয়ার সম্ভাবনা কম। বিপরীতে আমদানি ইতোমধ্যে ১২০ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। তার পূর্বাভাস, অর্থবছর শেষে ঘাটতি ১১১ বিলিয়ন ডলার ছুঁতে পারে।

    বিশ্লেষকদের মতে, এ বিশাল বাণিজ্য ঘাটতির মূল কারণ ভারতের দুর্বল উৎপাদন কাঠামো। দেশটির শিল্পখাত এখনো চীনের কাঁচামাল ও যন্ত্রাংশের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশেষ করে ইলেকট্রনিকস যন্ত্রাংশ, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, সোলার মডিউল, ভারী যন্ত্রপাতি, রাসায়নিক এবং ওষুধের কাঁচামালের জন্য ভারতকে চীনের ওপর নির্ভর করতেই হচ্ছে।

    বিশেষজ্ঞরা বলছেন, এসব পণ্যের বিকল্প সরবরাহ দ্রুত অন্য দেশ থেকে পাওয়া কঠিন। ফলে নিকট ভবিষ্যতে এই বাণিজ্য ঘাটতি কমার সম্ভাবনাও সীমিত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইসরায়েলের যুদ্ধচক্র কোথায় থামবে

    জুন 27, 2026
    আন্তর্জাতিক

    পাকিস্তানের বেলুচিস্তানে সেনা অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৮ ‘সন্ত্রাসী’ নিহত

    জুন 27, 2026
    অপরাধ

    ইতালির রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.