Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রপ্তানি খাতে গতি ফেরাতে প্রি-শিপমেন্ট ঋণ চালু
    বাণিজ্য

    রপ্তানি খাতে গতি ফেরাতে প্রি-শিপমেন্ট ঋণ চালু

    নিউজ ডেস্কএপ্রিল 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রপ্তানিমুখী শিল্পখাতে অর্থায়ন সংকট কাটাতে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা আবারও চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল থেকে এই খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকগুলো ২ শতাংশ সুদে এই তহবিল থেকে অর্থ গ্রহণ করতে পারবে। এরপর গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে ঋণ বিতরণ করা যাবে। রপ্তানি পণ্য জাহাজীকরণের আগের প্রয়োজনীয় ব্যয় মেটাতেই এই ঋণ ব্যবহার করা হবে।

    বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন রপ্তানিকারকেরা। ব্যবসায়ীদের মতে, দীর্ঘদিনের অর্থ সংকট কিছুটা হলেও কমবে এবং রপ্তানি কার্যক্রমে নতুন গতি আসবে। তাদের দাবি, এই সুবিধা উৎপাদন ব্যয় সামাল দেওয়া, শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ এবং শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ কমাতেও সহায়তা করবে।

    বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই রপ্তানিমুখী খাতে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত আসছে। তার মতে, ৫ শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকার এই তহবিল ব্যবসায়ীদের জন্য বড় সহায়তা হবে এবং এতে রপ্তানি প্রবৃদ্ধি বাড়বে।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান সংঘাত, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক বাজারে চাপের কারণে তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্পখাত চ্যালেঞ্জের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে উৎপাদন সচল রাখা, রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর লক্ষ্যেই প্রি-শিপমেন্ট ঋণ পুনরায় চালু করা হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, করোনা মহামারির সময় ২০২০ সালের এপ্রিলে প্রথমবারের মতো ৫ হাজার কোটি টাকার প্রি-শিপমেন্ট পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছিল। পাঁচ বছর মেয়াদি সেই তহবিলের মেয়াদ ২০২৫ সালের এপ্রিলে শেষ হয় এবং পরবর্তীতে তা নবায়ন করা হয়নি। তখনও ব্যাংকগুলো ২ শতাংশ সুদে তহবিল গ্রহণ করে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ করত।

    বাংলাদেশ ব্যাংক এবার জানিয়েছে, নতুন এই স্কিমের মেয়াদ থাকবে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত। একই সঙ্গে কোনো একক প্রতিষ্ঠান একই সময়ে সুদসহ সর্বোচ্চ ২০০ কোটি টাকার বেশি ঋণ নিতে পারবে না।

    ৯ এপ্রিল জারি করা কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব তফসিলি ব্যাংক এই পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবে। ২০২৩ সালে গঠিত ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল থেকেই সর্বোচ্চ ৫ হাজার কোটি টাকা প্রি-শিপমেন্ট ঋণ হিসেবে পুনঃঅর্থায়ন করা হবে।

    বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গত বছরের এপ্রিলে প্রি-শিপমেন্ট ঋণ বন্ধ হয়ে যাওয়ার পর উৎপাদন খাতে বড় ধরনের পুঁজি সংকট তৈরি হয়। তার মতে, পণ্য জাহাজীকরণের আগে উৎপাদন ব্যয় মেটাতে এই ঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় মাস শেষে শ্রমিকদের বেতন দেওয়ার প্রয়োজন হলেও পণ্য শিপমেন্ট না হওয়ায় অর্থ পাওয়া যেত না। তখন এই ঋণ থেকেই বেতন পরিশোধ করা হতো। তিনি আরও বলেন, ঋণ সুবিধা বন্ধ থাকায় ব্যবসায়ীরা বড় ধরনের চাপের মধ্যে ছিলেন।

    বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, আগে এলসির বিপরীতে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ১২ থেকে ১৩ শতাংশ সুদে ঋণ নিতে হতো। কোভিড-পরবর্তী সময়ে ৫ শতাংশ সুদে বিশেষ তহবিল চালু হয়েছিল। তবে ২০২৪ সালে সেই সুবিধা বন্ধ হয়ে গেলে তা পুনরায় চালুর চেষ্টা দীর্ঘদিন সফল হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত সিদ্ধান্তে আবারও ৫ শতাংশ সুদে এই সুবিধা চালু করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    স্টেবলকয়েন ঝড় বাংলাদেশের সামনে নীতিগত ও কৌশলগত এক বড় চ্যালেঞ্জ

    এপ্রিল 25, 2026
    বাণিজ্য

    বিদ্যুৎ-জ্বালানি সংকটে প্রতিদিন ২ ঘণ্টা কারখানার উৎপাদন বন্ধ

    এপ্রিল 25, 2026
    বাণিজ্য

    উচ্চ আয়ের করদাতার করহার বাড়লে পুঁজি পাচারের শঙ্কা: এমসিসিআই

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.