Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মে 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এক বছরের মধ্যে ৫০টি বন্ধ ও রুগ্ণ কারখানা বেসরকারি খাতে যাবে
    বাণিজ্য

    এক বছরের মধ্যে ৫০টি বন্ধ ও রুগ্ণ কারখানা বেসরকারি খাতে যাবে

    নিউজ ডেস্কমে 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের বস্ত্র ও পাট খাতের প্রায় ৫০টি বন্ধ ও রুগ্ণ কারখানা আগামী এক বছরের মধ্যে পর্যায়ক্রমে বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নতুন বিনিয়োগ বাড়বে, উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

    রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ তথ্য জানান।

    তিনি বলেন, শিল্প খাতকে পুনরুজ্জীবিত করা, বাজার স্থিতিশীল রাখা এবং জরুরি পণ্যের সরবরাহ নিরাপদ রাখতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। বন্ধ কারখানা চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো এখন সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

    অধিবেশনে জেলা প্রশাসকেরা নিজ নিজ এলাকার বাস্তব চিত্র তুলে ধরে শিল্প পুনরুজ্জীবন, নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা এবং বন্ধ চিনিকল পুনরায় চালুর প্রস্তাব দেন। এসব প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন মন্ত্রী।

    পাশাপাশি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম আরও কার্যকর করতে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি, যেখানে সরকারি ও বেসরকারি খাতের বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন।

    বাজারে স্বচ্ছতা আনতে উৎপাদক থেকে খুচরা পর্যায় পর্যন্ত মূল্য ব্যবধান কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সরবরাহব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এতে আমদানি, মজুত, পাইকারি ও খুচরা—প্রতিটি ধাপ নিবিড়ভাবে তদারকি করা সম্ভব হবে বলে মনে করছে সরকার।

    আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কাঁচা চামড়া সংরক্ষণেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। কোনো চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মসজিদ ও মাদ্রাসাসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সরকারিভাবে লবণ সরবরাহ, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং গণমাধ্যমে প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে।

    ডিসি সম্মেলন শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি জানান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান নিশ্চিত করা, দুর্নীতি কমানো এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করা—এই তিনটি বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকারের আলোকে পরিকল্পনা মন্ত্রণালয় দুই বছর মেয়াদি একটি কৌশলগত কাঠামো তৈরি করছে।

    এই কাঠামোর লক্ষ্য হচ্ছে অর্থনীতি পুনরুদ্ধার, বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করা। পাশাপাশি এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে নতুন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশগত প্রভাবকে প্রধান বিবেচনায় আনা হবে।

    প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ, অর্থ ছাড়ের সময়সূচি, তদারকি কাঠামোর দুর্বলতা এবং দুর্নীতিসহ বিভিন্ন চ্যালেঞ্জ উঠে এসেছে। এসব সমস্যা সমাধানে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার বলে জানান প্রতিমন্ত্রী।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মার্কিন তুলা শুল্ক চুক্তিতে স্পষ্ট ব্যাখ্যা চাইছেন পোশাক রপ্তানিকারকরা

    মে 5, 2026
    বাণিজ্য

    এনসিটি-সিসিটি একসঙ্গে নিতে চায় ডিপি ওয়ার্ল্ড

    মে 5, 2026
    বাণিজ্য

    বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধিরা

    মে 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.