Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২৫০ চালান নিয়ে কাস্টমসকে ব্যাখ্যা দিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
    বাণিজ্য

    ২৫০ চালান নিয়ে কাস্টমসকে ব্যাখ্যা দিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

    নিউজ ডেস্কUpdated:জুলাই 7, 2026জুলাই 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম কাস্টমসের এআইআর শাখার লক করা বিল অব এন্ট্রি (বি/ই) ঘিরে আলোচিত ২৫০টি পণ্য চালানের বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য কাস্টমস কর্তৃপক্ষকে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

    বন্দরের টার্মিনাল ম্যানেজারের দপ্তর থেকে গতকাল কাস্টমসের কাছে পাঠানো এক চিঠিতে এসব তথ্য তুলে ধরা হয়। চট্টগ্রাম কাস্টম হাউজ গত বছরের ২ ডিসেম্বর এ-সংক্রান্ত তথ্য চেয়ে পত্র পাঠানোর পর তার জবাব হিসেবে বন্দর কর্তৃপক্ষ এই প্রতিবেদন সরবরাহ করেছে।

    চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ৮৩টি, ২০২২ সালের ৬১টি, ২০২৩ সালের ৪০টি এবং ২০২৪ সালের ৬৬টি বিল অব এন্ট্রি মিলিয়ে মোট ২৫০টি পণ্য চালান এখনো লক অবস্থায় রয়েছে।

    তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কাস্টমসের দেওয়া তালিকায় ২৫০টি চালানের কথা উল্লেখ থাকলেও যাচাইয়ে প্রকৃত চালানের সংখ্যা পাওয়া গেছে ২৪৭টি। এর মধ্যে ১৬৪টি চালানে রয়েছে ২৯৩টি এফসিএল (ফুল কনটেইনার লোড) কনটেইনার। বাকি ৮৩টি চালান এলসিএল (লেস দ্যান কনটেইনার লোড) কার্গো হিসেবে চিহ্নিত হয়েছে।

    এফসিএল কনটেইনারগুলোর বর্তমান অবস্থানও চিঠিতে তুলে ধরা হয়েছে। এর মধ্যে কাস্টমসের আউটপাসের মাধ্যমে ৮৮টি কনটেইনার ইতোমধ্যে বন্দর থেকে খালাস হয়েছে। আরও ৭০টি কনটেইনার বিভিন্ন বেসরকারি কনটেইনার ডিপোতে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে বন্দরের বিভিন্ন ইয়ার্ডে রয়েছে ১৩১টি কনটেইনার। এছাড়া সরবরাহ করা তালিকায় চারটি কনটেইনার নম্বর ভুল পাওয়া গেছে বলেও জানানো হয়েছে।

    অন্যদিকে, ৮৩টি এলসিএল পণ্য চালানের মধ্যে আটটি চালান কাস্টমসের আউটপাসের মাধ্যমে ইতোমধ্যে ডেলিভারি দেওয়া হয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সিএফএস ও শেডে সংরক্ষিত রয়েছে আরও ৩৫টি চালান। বন্দর কর্তৃপক্ষের পাঠানো তথ্য অনুযায়ী, কাস্টমসের সরবরাহ করা তালিকায় ৪০টি বিল অব লেডিং (বি/এল) নম্বরেও অসঙ্গতি রয়েছে।

    এ বিষয়ে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, কাস্টমসের দেওয়া লক করা পণ্য চালানের তালিকা পর্যালোচনা করে প্রকৃত তথ্য আনুষ্ঠানিকভাবে কাস্টমসকে জানানো হয়েছে। এ ঘটনাকে ঘিরে ভুল তথ্যও ছড়ানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি: লাভের চেয়ে ক্ষতির শঙ্কাই বেশি

    জুলাই 26, 2026
    বাণিজ্য

    দেশীয় রাসায়নিক শিল্পে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    জুলাই 26, 2026
    বাণিজ্য

    শ্রম ইস্যুতে শুল্ক—নাকি যুক্তরাষ্ট্রের বাণিজ্য কৌশলের নতুন অধ্যায়?

    জুলাই 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.