Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জ্বালানির পেছনে তিন মাসে ব্যয় সোয়া ৪ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভ ও ডলারের বাজারে
    বাণিজ্য

    জ্বালানির পেছনে তিন মাসে ব্যয় সোয়া ৪ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভ ও ডলারের বাজারে

    নিউজ ডেস্কনভেম্বর 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পণ্য আমদানিতে দেশের ব্যয় ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু জ্বালানি কিনতেই গেছে সোয়া চার বিলিয়ন ডলার। অন্যদিকে রপ্তানি আয়ে প্রত্যাশিত গতি নেই। ফলে বাণিজ্য ঘাটতির চাপ বাড়ছে এবং ডলারের বাজার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, প্রথম প্রান্তিকে জ্বালানি আমদানিতে যে অর্থ খরচ হয়েছে, তা আগের অর্থবছরের একই সময়ের দ্বিগুণেরও বেশি। প্রবৃদ্ধির হার ১০৫ শতাংশ। শুধু জ্বালানি নয়, একই সময়ে গমের আমদানিও বেড়েছে ৬৬ শতাংশ। এ ছাড়া ভোজ্যতেল, শিল্পের কাঁচামালসহ আরও নানা পণ্যের আমদানি ব্যয় বেড়েছে। সব মিলিয়ে তিন মাসের মোট আমদানি ব্যয় বছর ব্যবধানে বেড়েছে সাড়ে ১৫ শতাংশ।

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা শুরু হওয়ার পর থেকেই দেশের জ্বালানি পরিস্থিতি চাপে পড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, সরবরাহও কমেছে। ফলে বাংলাদেশকে তুলনামূলক চড়া দামে জ্বালানি কিনতে হচ্ছে। সরকারি হিসাবে, গত নয় মাসে এ খাতে বাড়তি ব্যয় হয়েছে অন্তত তিন বিলিয়ন ডলার। একাত্তর টিভির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, সরকারকে প্রচলিত বাজারদরের চেয়ে বেশি দামে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। স্পট মার্কেট থেকে কেনার কারণে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। এতে ডলারের ওপর বাড়তি চাপ পড়ছে।

    পরিস্থিতি সহজে বদলাবে, এমন আভাস এখনো নেই। জ্বালানির বাজার এখনো স্থিতিশীল হয়নি। এর মধ্যে রমজানের জন্য নির্ধারিত ১০টি নিত্যপণ্য আমদানির শর্তও শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে সামনের দিনগুলোতে আমদানি ব্যয় আরও বাড়তে পারে, এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

    আমদানির তুলনায় রপ্তানির চিত্র বেশ দুর্বল। চার মাসে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি সাড়ে চার শতাংশেরও নিচে, যা আমদানি প্রবৃদ্ধির চেয়ে ১১ শতাংশ পয়েন্ট কম। এই ব্যবধানের কারণে বাড়তি চাহিদা মেটাতে ডলারের বাজারে চাপ তৈরি হচ্ছে। বাজার স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হচ্ছে।

    বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে কৌশলী হতে হবে। সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ডায়ালগের (সিডিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান মনে করেন, বাজারে স্থিতিশীলতা আনতে বিনিময় হারকে একটি নির্দিষ্ট অবস্থানে ধরে রাখা দরকার। তাঁর মতে, রিজার্ভ এখন তুলনামূলক ভালো অবস্থানে আছে এবং এর আর বড় পতনের আশঙ্কা কম। তাই বিনিময় হারে কিছুটা নমনীয়তা থাকবে, যাকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন। তিনি আরও বলেন, সামনের দিনে বৈদেশিক আয় বা অর্থপ্রবাহ বাড়ানোর সুযোগ থাকলে সেদিকেই মনোযোগ দিতে হবে।

    নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, নতুন বিনিয়োগে আগ্রহ কম। মূলধনী যন্ত্রপাতির আমদানিও কমে গেছে, যা বিনিয়োগ-স্থবিরতার ইঙ্গিত দেয়। তাঁর মতে, এই পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসা কঠিন। মূল্যস্ফীতি কমানো, লেনদেন ভারসাম্যে স্থিতিশীলতা আনা এবং রাজস্ব পরিস্থিতির উন্নতি না হলে বেসরকারি খাত বিনিয়োগে উৎসাহী হবে না। বিনিয়োগ না বাড়লে মূলধনী যন্ত্রপাতির আমদানিতেও ভালো প্রবৃদ্ধি দেখা যাওয়ার সম্ভাবনা কম।

    তবে অর্থনীতির জন্য কিছুটা স্বস্তির খবরও আছে। এ সময়ে প্রবাসী আয়ে বেশ ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। যদিও বিদেশি ঋণের দায় পরিশোধের চাপ নতুন করে চিন্তা বাড়াচ্ছে।

    সার্বিকভাবে দেখা যাচ্ছে, জ্বালানি ও নিত্যপণ্যের বাড়তি আমদানি ব্যয়, ধীরগতির রপ্তানি এবং বিনিয়োগে স্থবিরতা একসঙ্গে অর্থনীতিকে চাপে ফেলছে। রিজার্ভ ও প্রবাসী আয় কিছুটা সুরক্ষা দিলেও আয় বাড়ানো ও ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে ডলারের বাজারে অস্থিরতা দীর্ঘায়িত হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার পণ্য আমদানি বেড়েছে ৬ শতাংশ

    নভেম্বর 12, 2026
    অর্থনীতি

    ইউরোপে পোশাক রপ্তানি বৃদ্ধির ৯৮ শতাংশই স্পেনের বাজারে

    নভেম্বর 12, 2026
    বাংলাদেশ

    তিন দেশ থেকে এলএনজি কেনার সুপারিশ, রমজানে আসছে ৬ হাজার ২০০ টন খেজুর

    নভেম্বর 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.