Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন, ‘থ্রি-আর’ কৌশল সরকারের
    বাণিজ্য

    ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন, ‘থ্রি-আর’ কৌশল সরকারের

    নিউজ ডেস্কনভেম্বর 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিনিয়োগ সম্প্রসারণ, শিল্পের বিকাশ ও রপ্তানি আয় বাড়িয়ে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। এ জন্য ব্যবসা পরিচালনার জটিলতা কমানো, দক্ষ জনশক্তি তৈরি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে পাটকল পুনরুজ্জীবন, কৃষক ও নিম্ন আয়ের পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং ব্যাংকিং খাতের সংস্কারের উদ্যোগও রয়েছে।

    ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দলিলে সরকারের এই রূপান্তর পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির মধ্যে কার্যকর সংযোগ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

    প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উৎপাদন ও রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে সরকার কাজ করছে। এ জন্য ব্যবসার ব্যয় কমানো, অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ শিথিল করা, অর্থায়ন সহজ করা এবং পরিবহনব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

    বাজেটের লক্ষ্য অনুযায়ী, আগামী কয়েক অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোয় প্রবৃদ্ধিতে ধারাবাহিক নিম্নগতি দেখা গেছে। ২০০৫-০৬ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ, আর ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে দাঁড়ায় ৩ দশমিক ৪৯ শতাংশে। কাঠামোগত দুর্বলতা, উচ্চ সুদহার, দুর্নীতি, জ্বালানি সংকট ও দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিকে এই পরিস্থিতির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি পৌঁছেছিল ১১ দশমিক ৬৬ শতাংশে।

    আরও দীর্ঘ মেয়াদে ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে প্রবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশে তোলা এবং মূল্যস্ফীতি ৫ শতাংশে নামানোর লক্ষ্য রয়েছে। ওই সময়ে জিডিপির ২ দশমিক ৭ শতাংশ বিদেশি বিনিয়োগ এবং মোট বিনিয়োগ ৪০ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

    পরিকল্পনা বাস্তবায়নে তিন পর্যায়ের ‘থ্রি-আর’ কৌশল গ্রহণ করেছে সরকার। প্রথম এক বছরে অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সুরক্ষা ও সরকারি সেবার উন্নয়নে কাজ হবে। পরবর্তী তিন বছরে জোর দেওয়া হবে রাজস্ব আদায় বৃদ্ধি, ব্যাংক খাতের সংস্কার, বেসরকারি বিনিয়োগ এবং রপ্তানি বহুমুখীকরণে। শেষ পাঁচ বছরে প্রযুক্তিগত সক্ষমতা, ডিজিটাল রূপান্তর, দক্ষতা উন্নয়ন ও বৈশ্বিক বাজারের সঙ্গে অর্থনীতির সংযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

    শিল্প খাতে পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থান তৈরির উদ্যোগও এগোচ্ছে। বিজেএমসির ইজারা দেওয়া ১৭টি পাটকলের মধ্যে নয়টিতে উৎপাদন শুরু হয়েছে, যেখানে কাজ পেয়েছেন প্রায় ৯ হাজার ৫০০ মানুষ। আরও তিনটি কারখানা চালুর প্রস্তুতি চলছে। পুরো উদ্যোগে নতুন করে ৫০ থেকে ৬০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে ইজারা চুক্তির ফলে ৬১৯ কোটি টাকা বিনিয়োগ এবং বছরে এক হাজার ১৭৫ কোটি টাকা রাজস্ব আয়ের সুযোগ তৈরি হয়েছে।

    সামাজিক সহায়তার অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রস্তুতি চলছে। এ কার্যক্রমে যুক্ত হবেন প্রায় ৭২ হাজার স্বেচ্ছাসেবক। ফার্মার কার্ডের আওতায় আগামী অর্থবছরে ৪৩ লাখ কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে। দীর্ঘ মেয়াদে সুবিধা পাবেন ২ কোটি ৪০ লাখ ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক। যোগ্য প্রত্যেকে বছরে ২ হাজার ৫০০ টাকা সহায়তা পাবেন।

    এ ছাড়া চার বছরে ১৪ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন বা পুনঃখননের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ছয় মাসে ৩৭৭ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। ধর্মীয় সেবাদানকারীদের সহায়তা কর্মসূচিতে আগামী অর্থবছরে প্রায় ৬০ হাজার মানুষকে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

    জ্বালানি খাতে প্রায় ১৫০টি গ্যাসকূপ উন্নয়ন, এলএনজি টার্মিনালের সক্ষমতা বাড়ানো এবং সৌরবিদ্যুতের প্রসারে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে করছাড়, স্বল্প সুদের ঋণ এবং উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় বিক্রির সুযোগ রাখার প্রস্তাব রয়েছে।

    পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ানো, আমদানি নিয়ন্ত্রণ এবং মুদ্রা ও রাজস্বনীতির সমন্বয় উন্নত করার পরিকল্পনা রয়েছে। সড়ক, সেতু ও রেল যোগাযোগের উন্নয়ন এবং পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়ানোর বিষয়টিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    সরকারের প্রত্যাশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে, উৎপাদন বাড়বে এবং নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। এর মধ্য দিয়ে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে চায় সরকার।

    বিশ্লেষকদের মতে, লক্ষ্যটি উচ্চাভিলাষী হলেও এর পথে চ্যালেঞ্জ কম নয়। প্রবৃদ্ধি যখন ৩ দশমিক ৪৯ শতাংশে নেমে এসেছে, তখন তা ৬ দশমিক ৫ শতাংশে তোলা এবং পরে ৮ দশমিক ৫ শতাংশে নেওয়া সহজ হবে না। এর জন্য উচ্চ সুদহার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতের সংকট কাটানো এবং বিনিয়োগ পরিবেশ উন্নত করার মতো কাজ ধারাবাহিকভাবে করতে হবে। ঘোষিত উদ্যোগগুলো কাগজে নয়, বাস্তবে কতটা কার্যকর হয়, সেটিই ঠিক করবে পরিকল্পনার সাফল্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্যসহ বিশ্বের ১১ দেশে বাংলাদেশের লিচু রপ্তানি

    নভেম্বর 15, 2026
    অর্থনীতি

    আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী শেষ, অংশ নিল ২০ দেশের ২০০ প্রতিষ্ঠান

    নভেম্বর 15, 2026
    বাণিজ্য

    কক্সবাজারে শুরু ৩০ দেশের প্রতিনিধির অংশগ্রহণে দেশের প্রথম ‘আন্তর্জাতিক ঋণ সম্মেলন’

    নভেম্বর 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.