Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী শেষ, অংশ নিল ২০ দেশের ২০০ প্রতিষ্ঠান
    অর্থনীতি

    আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী শেষ, অংশ নিল ২০ দেশের ২০০ প্রতিষ্ঠান

    নিউজ ডেস্কনভেম্বর 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, আলোকসজ্জা ও পানি ব্যবস্থাপনা খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী শেষ হয়েছে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। তিন দিনব্যাপী এসব আয়োজনে ২০টির বেশি দেশের ২০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীগুলোতে ছিল ৫০০টির বেশি স্টল ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন, যেখানে বিভিন্ন প্রযুক্তি, পণ্য ও সেবা তুলে ধরা হয়।

    ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত প্রদর্শনীগুলোর আয়োজন করে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সিইএমএস-গ্লোবাল ইউএসএ)। আয়োজনে ছিল ৩১তম বিল্ড বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো, ২৮তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৩তম সোলার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী, অষ্টম ঢাকা ইন্টারন্যাশনাল লাইটিং এক্সপো এবং অষ্টম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো।

    প্রদর্শনীগুলোতে নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি, আবাসন প্রকল্প, বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন প্রযুক্তি, সৌরবিদ্যুৎ সরঞ্জাম, স্মার্ট আলোকব্যবস্থা এবং পানি শোধন ও বর্জ্যপানি ব্যবস্থাপনার প্রযুক্তি স্থান পায়। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে ছিল হুয়াওয়ে, সিমেন্স, ওয়ালটন, রহিমআফরোজ, ওমেরা, এসিআই রিনিউয়েবল এনার্জি, গ্রামীণ সোলার, রহিম স্টিল ও আকিজ ইলেকট্রনিকস। শ্রীলঙ্কা এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডও একটি পৃথক প্যাভিলিয়নের মাধ্যমে দেশটির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করে।

    আয়োজকদের প্রত্যাশা অনুযায়ী, এসব প্রদর্শনী স্থানীয় ও বিদেশি উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট খাতের পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি করেছে। পাশাপাশি নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা বিনিময় এবং সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্র তৈরি হয়েছে।

    প্রদর্শনীর পাশাপাশি একই সময়ে আইসিসিবিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’। আর্কিকানেক্ট ও সিইএমএস-গ্লোবাল যৌথভাবে আয়োজিত তিন দিনের এ উৎসবে স্থাপত্যবিষয়ক মাস্টারক্লাস, প্যানেল আলোচনা, প্রকল্প প্রদর্শনী এবং অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন ছিল।

    ১২ নভেম্বর প্রদর্শনীগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইএমএস-গ্লোবাল ইউএসএ ও এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট এবং গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্যসহ বিশ্বের ১১ দেশে বাংলাদেশের লিচু রপ্তানি

    নভেম্বর 15, 2026
    অর্থনীতি

    ভ্যাট রিটার্ন জমা দিতে হবে প্রতি মাসে, অধ্যাদেশ আইনে রূপ দিচ্ছে সরকার

    নভেম্বর 15, 2026
    অর্থনীতি

    চীনা বিনিয়োগ টানতে গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ

    নভেম্বর 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.