Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্ববাজারে যাচ্ছে নতুন ব্র্যান্ড ‘সিলেট টি’, বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ১ কোটি কেজি
    বাণিজ্য

    বিশ্ববাজারে যাচ্ছে নতুন ব্র্যান্ড ‘সিলেট টি’, বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ১ কোটি কেজি

    নিউজ ডেস্কনভেম্বর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্ববাজারে দার্জিলিং, আসাম ও সিলনের চায়ের সুনাম থাকলেও বাংলাদেশের চা এখনো আন্তর্জাতিক পরিসরে নিজের জায়গা তৈরি করতে পারেনি। এই শূন্যতা পূরণে এবার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে বছরে এক কোটি কেজির বেশি চা সংগ্রহ ও রপ্তানির লক্ষ্য নিয়ে তারা চালু করেছে ‘সিলেট চা’ নামের নতুন আন্তর্জাতিক ব্র্যান্ড।

    গত বুধবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়। এই উদ্যোগে যুক্ত হয়েছে পর্তুগালের ঐতিহ্যবাহী ব্রাগানজা রাজপরিবারও। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা, তাঁর স্বামী দুয়ার্তে মারিয়া দে সোসা আরাউজো মার্টিনস এবং লন্ডন টি এক্সচেঞ্জ গ্রুপের চেয়ারম্যান শেখ আলীউর রহমান। আরও ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক আবদুল মোহাম্মদ শালিম মুকিত, যুক্তরাজ্যের আইনজীবী ফারহান খান ফারানি, সাংবাদিক মোহাম্মদ তাহির চৌধুরী এবং বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান ও মেট্রো চেম্বারের সাবেক সভাপতি কামরান টি রহমান।

    প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন ব্র্যান্ডের চায়ের জন্য ইতিমধ্যে যুক্তরাজ্য, জাপান, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশ থেকে ক্রয়াদেশ পাওয়া গেছে। আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ পরিচালনাকারী প্রতিষ্ঠান প্লাজা প্রিমিয়ামের সঙ্গেও চুক্তি হয়েছে তাদের। এর আওতায় প্রায় ৭০টি দেশের ৭০০ বিমানবন্দর লাউঞ্জে সিলেট চা সরবরাহের পরিকল্পনা রয়েছে। ফলে বিশ্বের নানা প্রান্তের ভ্রমণকারীরা বিমানবন্দরে বসেই বাংলাদেশের চায়ের স্বাদ নিতে পারবেন।

    শেখ আলীউর রহমান বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরও প্রায় ১ কোটি ৪০ লাখ কেজি চা উদ্বৃত্ত থাকে। এই উদ্বৃত্ত চায়ের পুরোটাই বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করতে চান তাঁরা। অর্থাৎ নতুন ব্র্যান্ডের মূল লক্ষ্য হলো দেশে অব্যবহৃত থাকা এই বিপুল পরিমাণ চাকে রপ্তানি আয়ে রূপ দেওয়া।

    তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় পাঁচ বছর ধরে এই পরিকল্পনা নিয়ে কাজ করছেন তিনি। ২০২১ সালে উদ্যোগটির গবেষণা ও উন্নয়ন কার্যক্রম শুরু হয়। বাংলাদেশে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয় ও মৌলভীবাজারের কারখানা চালু হয়েছে এক বছর আগে। ঢাকার সোনারগাঁও হোটেলে রয়েছে একটি এক্সপেরিয়েন্স সেন্টার।

    লন্ডন টি এক্সচেঞ্জের বাংলাদেশে নিজস্ব কোনো চা-বাগান নেই। বর্তমানে দেশের ১৪টি চা-বাগানের সঙ্গে তারা কাজ করছে। এসব বাগান থেকে চা সংগ্রহের পাশাপাশি উৎপাদনের মান বাড়াতে শ্রমিক, ব্যবস্থাপক ও কারখানার কর্মীদের প্রশিক্ষণও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

    বিশ্বের বড় শহরগুলোর পাঁচ তারকা হোটেলে দার্জিলিং, আসাম বা সিলন চা মিললেও সেখানে সিলেট কিংবা চট্টগ্রামের চা কেন নেই, এই প্রশ্নই তাঁকে দীর্ঘদিন ভাবিয়েছে বলে জানান শেখ আলীউর রহমান। তাঁর বিশ্লেষণে, এর কারণ বাংলাদেশের চা-উৎপাদকদের মনোযোগ মূলত স্থানীয় বাজারে সীমাবদ্ধ থাকা। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য তৈরির অভিজ্ঞতা ও দক্ষতারও ঘাটতি রয়েছে।

    দেশের চা-শিল্পের অন্যতম বড় সমস্যা উৎপাদিত চায়ের কম দাম। শেখ আলীউর রহমানের মতে, ভালো দাম না পাওয়ায় চা-বাগানগুলো শ্রমিকের মজুরি বাড়াতেও সীমাবদ্ধতার মুখে পড়ছে। বাংলাদেশে সাধারণত প্রতি কেজি চা ২২০ থেকে ২৫০ টাকার মধ্যে কেনাবেচা হয়। সেখানে লন্ডন টি এক্সচেঞ্জ উন্নত মানের চায়ের জন্য কেজিপ্রতি ৩৫০ টাকা থেকে দাম দেওয়া শুরু করেছে। এতে মানসম্পন্ন চা উৎপাদনে বাগানগুলো উৎসাহ পেতে পারে বলে আশা করা হচ্ছে।

    বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে উল্লেখযোগ্য অঙ্কের বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। কার্যালয়, শোরুম ও কারখানা স্থাপনের পাশাপাশি কর্মী প্রশিক্ষণ ও পণ্যের মানোন্নয়নেও অর্থ খরচ হচ্ছে। বিনিয়োগের সুনির্দিষ্ট অঙ্ক জানতে চাইলে শেখ আলীউর রহমান বলেন, বিনিয়োগ কয়েক মিলিয়ন মার্কিন ডলারে নেওয়ার পরিকল্পনা আছে। তবে এখনই নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করতে চান না তিনি।

    দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশে একটি আধুনিক চা পরীক্ষাগার স্থাপনের ভাবনা রয়েছে প্রতিষ্ঠানটির। এখন সংগৃহীত চায়ের নমুনা পরীক্ষার জন্য ভারত বা শ্রীলঙ্কায় পাঠাতে হয়। মানদণ্ড পূরণ না হলে সেই চা কেনা সম্ভব হয় না। দেশেই পরীক্ষাগার থাকলে সময় ও খরচ দুটোই কমবে বলে ধারণা করা হচ্ছে।

    এ ছাড়া সিলেট ও চট্টগ্রামের তিনটি সম্ভাব্য স্থানে আদর্শ চা-বাগান বা মডেল টি এস্টেট গড়ার বিষয়ে আলোচনা চলছে। তবে পুরোনো উৎপাদনপদ্ধতি বদলাতে বাগানমালিকদের অনীহাসহ নানা কারণে এ উদ্যোগ এখনো তেমন এগোয়নি। শেখ আলীউর রহমানের মতে, বাংলাদেশের চা-শিল্পে নিজস্ব আন্তর্জাতিক ব্র্যান্ডের অভাব রয়েছে। নতুন উদ্যোক্তা ও ব্র্যান্ড তৈরি হলে রপ্তানি বাজারও বড় হবে।

    আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকতে তিনটি ক্ষেত্রে সংস্কারের প্রয়োজনের কথা বলেছেন তিনি। এগুলো হলো সহজ শর্তে অর্থায়ন, উন্নত মানের প্যাকেজিং এবং শ্রমিক ও ব্যবস্থাপকদের দক্ষতা বৃদ্ধি। তাঁর মতে, চাকে কৃষিপণ্য হিসেবে বিবেচনা করে অন্যান্য কৃষিভিত্তিক খাতের মতো চা-উদ্যোক্তাদেরও ঋণসুবিধা দেওয়া উচিত।

    বিশ্ববাজারে ফল, ফুল, মসলা ও ভেষজ উপাদানমিশ্রিত মূল্য সংযোজিত চায়ের চাহিদা বাড়ছে। সেই প্রবণতা মাথায় রেখে সিলেট চা ব্র্যান্ডের অধীনে আগামী বছর আর্ল গ্রেসহ নানা ধরনের মিশ্রিত চা বাজারে আনার পরিকল্পনা করছে লন্ডন টি এক্সচেঞ্জ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনায় প্রধানমন্ত্রীকে মার্কিন ব্যবসায়ীদের চিঠি

    নভেম্বর 19, 2026
    বাণিজ্য

    এক বছরে সরকারের রাজস্ব আয় ৩ লাখ ৭১ হাজার কোটি টাকা

    নভেম্বর 19, 2026
    বাণিজ্য

    কেরুর ডিস্টিলারি বিভাগে মুনাফা ২২৪ কোটি টাকা, রাজস্ব জমা ১৫৮ কোটি

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.