Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনায় প্রধানমন্ত্রীকে মার্কিন ব্যবসায়ীদের চিঠি
    বাণিজ্য

    পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনায় প্রধানমন্ত্রীকে মার্কিন ব্যবসায়ীদের চিঠি

    নিউজ ডেস্কনভেম্বর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিবছর পর্যালোচনার ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পোশাক ও জুতা ব্যবসায়ীদের সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গত ১৫ নভেম্বর চিঠি দিয়েছে সংগঠনটি। চিঠিতে স্বাক্ষর করেছেন এএএফএর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন লামার।

    চিঠিতে সংগঠনটি উল্লেখ করেছে, ২০২৩ সালের পর থেকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি আর সমন্বয় করা হয়নি। অথচ এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, পাশাপাশি জ্বালানির উচ্চমূল্য শ্রমিক পরিবারের ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিবছর মজুরি পর্যালোচনা করা হলে শ্রমিকদের ক্রয়ক্ষমতা ধরে রাখা সহজ হবে। একই সঙ্গে মজুরি নিয়ে ঘন ঘন অসন্তোষ ও উত্তেজনা তৈরির ঝুঁকিও কমবে।

    এএএফএর মতে, নিয়মিত মজুরি পর্যালোচনার ব্যবস্থা থাকলে শ্রমিক ও কারখানার মালিক-উভয় পক্ষই আগেভাগে সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে জানতে পারবেন। ফলে হঠাৎ বড় ধরনের সমন্বয়ের পরিবর্তে পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে মজুরি বাড়ানোর সুযোগ তৈরি হবে।

    মজুরি নির্ধারণের ক্ষেত্রে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে-শ্রমিক, ট্রেড ইউনিয়ন ও অন্যান্য অংশীজনের অংশগ্রহণে স্বচ্ছ ও তথ্যনির্ভর আলোচনা, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নীতিমালা অনুসরণ এবং কার্যকর ত্রিপক্ষীয় সংলাপ নিশ্চিত করতে সরকারের সক্রিয় ভূমিকা।

    সংগঠনটি বলেছে, শ্রমিকদের এমন মজুরি নিশ্চিত করা প্রয়োজন, যাতে তারা শুধু মৌলিক চাহিদা পূরণই নয়, কিছু অতিরিক্ত ব্যয়ও সামাল দিতে পারেন। তবে মজুরি নির্ধারণের সময় মূল্যস্ফীতি ও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও বিবেচনায় রাখতে হবে।

    শুধু মজুরি বাড়ানোর বিষয় নয়, আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোর দায়িত্বের কথাও চিঠিতে তুলে ধরেছে এএএফএ। বাংলাদেশ থেকে পোশাক কেনার সময় পণ্যের দাম নির্ধারণে শ্রমিকদের মজুরি ও শ্রম ব্যয় যথাযথভাবে বিবেচনা করা উচিত।

    চিঠিতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এএএফএ বলেছে, মজুরি নিয়ে আলোচনা বা পর্যালোচনায় অংশ নেওয়ার কারণে কোনো শ্রমিক, ট্রেড ইউনিয়ন নেতা কিংবা অন্য অংশীজনের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত নয়। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধ, ইউনিয়ন নেতাদের হয়রানি ও গ্রেপ্তার না করা এবং শ্রমিকদের ওপর হামলা, হুমকি ও ভয়ভীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

    এএএফএর মতে, শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা, যৌথ দর-কষাকষির অধিকার এবং নিরাপদ পরিবেশে নিজেদের দাবি জানানোর সুযোগ নিশ্চিত করা জরুরি। এতে মজুরি নির্ধারণের প্রক্রিয়ার ওপর শ্রমিকদের আস্থা বাড়বে এবং মালিক-শ্রমিক সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে।

    ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং মজুরি পর্যালোচনার উদ্যোগে সরকার, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও শ্রমিক প্রতিনিধিদের একসঙ্গে কাজ করার বিষয়টিকে স্বাগত জানিয়েছে এএএফএ। সংগঠনটি আশা করছে, সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে দ্রুত একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

    চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরের কাছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ইপিজেডে অঞ্চলভেদে শ্রমিকদের ন্যূনতম মজুরির প্রস্তাব, সর্বোচ্চ ১৬,৬০৫ টাকা

    নভেম্বর 19, 2026
    বাণিজ্য

    এক বছরে সরকারের রাজস্ব আয় ৩ লাখ ৭১ হাজার কোটি টাকা

    নভেম্বর 19, 2026
    বাণিজ্য

    বিশ্ববাজারে যাচ্ছে নতুন ব্র্যান্ড ‘সিলেট টি’, বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ১ কোটি কেজি

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.