Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sun, Feb 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কানাডায় পোশাক রপ্তানি বাড়াতে বিজিএমইএ-বিবিসিসির চুক্তি
    কর্পোরেট

    কানাডায় পোশাক রপ্তানি বাড়াতে বিজিএমইএ-বিবিসিসির চুক্তি

    মনিরুজ্জামানNovember 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিজিএমইএ-বিবিসিসির চুক্তি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কানাডায় তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি ও দুই দেশের বাণিজ্য সম্পর্ক জোরদারে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা (বিবিসিসি)।

    বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে সই করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিবিসিসির সভাপতি আলমগীর এম রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান ও পরিচালক ফয়সাল সামাদসহ সংগঠনের অন্যান্য নেতারা।

    বিজিএমইএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির মাধ্যমে কানাডায় তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও জ্ঞান বিনিময় বৃদ্ধি পাবে।

    অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “বিবিসিসির সঙ্গে এই সমঝোতা চুক্তি কানাডা ও উত্তর আমেরিকার বাজারে আমাদের শিল্পের সম্ভাবনাকে আরও প্রসারিত করবে। উন্নত বাণিজ্য, বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।”

    বিজিএমইএ জানিয়েছে, চুক্তির আওতায় উভয় পক্ষ সদস্যদের মধ্যে নিবিড় যোগাযোগ স্থাপন, বাংলাদেশ ও কানাডায় যৌথভাবে বাণিজ্য মেলা ও প্রদর্শনীর আয়োজন, ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময়, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের উদ্যোগ, এবং তৈরি পোশাক ও বস্ত্রখাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টির কাজ করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    আকিজবশির গ্রুপের ডিএমডি হলেন মোহাম্মদ খোরশেদ আলম

    February 4, 2026
    কর্পোরেট

    শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের নতুন নির্বাহী কমিটি গঠন

    February 4, 2026
    কর্পোরেট

    ৪৩ প্রতিষ্ঠান পেল আইসিএসবি করপোরেট অ্যাওয়ার্ড

    December 17, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.