আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকেরা ড্রিম স্কয়ার রিসোর্টে রুম ভাড়া, খাবার ও স্পা সেবায় বিশেষ ছাড় পাবেন। এ সুবিধা দিতে ব্যাংকটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে রিসোর্ট কর্তৃপক্ষ।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আইএফআইসি টাওয়ারে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। আইএফআইসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস ইমরান আহমেদ এবং ড্রিম স্কয়ার রিসোর্টের সহকারী পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. রফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সমঝোতা অনুযায়ী, আইএফআইসি ব্যাংকের কার্ডধারীরা রিসোর্টের রুম ভাড়ায় সপ্তাহের কর্মদিবসে ৩০ শতাংশ এবং সাপ্তাহিক ছুটির দিনে ২০ শতাংশ ছাড় পাবেন। এ ছাড়া রিসোর্টের আ লা কার্ট মেনু ও স্পা সেবায় ১০ শতাংশ করে ছাড় দেওয়া হবে।

