Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sun, Feb 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এয়ার এ্যাস্ট্রা পেলো আইওএসএ সনদ
    কর্পোরেট

    এয়ার এ্যাস্ট্রা পেলো আইওএসএ সনদ

    মনিরুজ্জামানNovember 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রা ২০২৪ সালে আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) সনদ অর্জন করেছে। এটি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) পরিচালিত একটি বিশ্বমানের অডিট, যা এয়ারলাইনগুলোর নিরাপদ পরিচালনা নিশ্চিত করে।

    পরবর্তী বছর, ২০২৫ সালের জুনে এয়ারলাইনটি পুনরায় এই অডিট সম্পন্ন করে এবং ২৪ আগস্ট ২০২৭ পর্যন্ত আইওএসএ রেজিস্টার্ড এয়ারলাইন হিসেবে স্বীকৃতি লাভ করে। এ বিষয়ে এয়ার এ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, “আমরা ফ্লাইট অপারেশন শুরু হওয়ার আগে থেকেই যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার লক্ষে আইওএসএ অডিটের প্রস্তুতি শুরু করি। ২০২৪ সালে আইওএসএ সনদ অর্জন এবং এবছর পুনরায় অডিট সম্পন্ন করা এটির ধারাবাহিকতা। এয়ার এ্যাস্ট্রা যাত্রীদের নিরাপদ ও নিশ্চিন্তে ভ্রমণ নিশ্চিত করতে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।”

    আইএটিএ-এর কঠোর মানদণ্ড অনুযায়ী চলতি বছরের জুনে এয়ার এ্যাস্ট্রার অডিট সম্পন্ন হয়। গত এক দশক ধরে আইওএসএ নিরাপত্তা ও মান নিশ্চিত করার ক্ষেত্রে এয়ারলাইনসের অপারেশনাল ম্যানেজমেন্ট এবং কন্ট্রোল সিস্টেমের জন্য সর্বাধিক স্বীকৃত সিস্টেম হিসেবে পরিচিত।

    বর্তমানে এয়ার এ্যাস্ট্রা প্রতিদিন ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে মোট ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইনের বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে। এই ফ্রান্সে নির্মিত আধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    আকিজবশির গ্রুপের ডিএমডি হলেন মোহাম্মদ খোরশেদ আলম

    February 4, 2026
    কর্পোরেট

    শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের নতুন নির্বাহী কমিটি গঠন

    February 4, 2026
    কর্পোরেট

    ৪৩ প্রতিষ্ঠান পেল আইসিএসবি করপোরেট অ্যাওয়ার্ড

    December 17, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.