Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চেকের মামলার নালিশী আরজিতে ভুল—জেনে নিন সংশোধনের নিয়ম
    আইন আদালত

    চেকের মামলার নালিশী আরজিতে ভুল—জেনে নিন সংশোধনের নিয়ম

    মনিরুজ্জামানএপ্রিল 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাধারণ ফৌজদারি মামলায় নালিশী দরখাস্ত সংশোধনের সরাসরি কোনো বিধান নেই। তবে চেক সম্পর্কিত মামলা অনেকটাই দেওয়ানি প্রকৃতির হওয়ায়, বিচারিক প্রয়োজনে মামলার যেকোনো পর্যায়ে আরজি সংশোধনের সুযোগ রয়েছে। উদাহরণস্বরূপ, লিগ্যাল নোটিশ বা আরজিতে চেকে উল্লেখিত টাকার পরিমাণ, তারিখ, চেক নম্বর বা ব্যাংকের নাম লিখতে গিয়ে করণিক ভুল ঘটতে পারে।

    চেক মামলাগুলো সুনির্দিষ্ট টেকনিক্যাল বিষয়ে নির্ভরশীল হওয়ায়, ছোটখাটো ভুলও ন্যায়বিচারে প্রভাব ফেলতে পারে। এ কারণে মামলার বিচার চলাকালীন যে কোনো সময়ে সংশোধনের আবেদন করা যেতে পারে।

    ভারতের সুপ্রিম কোর্ট ২০২৫ সালে ‘বনসাল মিল্ক সিলিং সেন্টার বনাম রানা মিল্ক ফুড প্রাইভেট’ মামলায় স্পষ্ট রায় দিয়েছেন, যেখানে ধারা ১৩৮-এর অভিযোগপত্র কগনিজেন্স হওয়ার পরও সংশোধনের অনুমতি দিয়েছেন, যদি এতে আসামির কোনো ক্ষতি না হয় এবং মামলার মূল চরিত্র পরিবর্তিত না হয়। এই রায়টি বাংলাদেশের আদালতেও গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে।

    আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, ন্যায়বিচারের স্বার্থে যদি কোনো করণিক ভুল সংশোধন প্রয়োজন হয়, বিচারক তা অনুমোদন করতে পারেন। সংশোধিত আরজি আসামিপক্ষকে কোনো ক্ষতি করবে না বা বিচারে বিঘ্ন সৃষ্টি করবে না—রায়ে এ বিষয়েও জোর দেওয়া হয়েছে।

    মোঃ শফিক বনাম মেজর একেএম আকতারুজ্জামান (অব.) ক্রিমিনাল মিস কেস নং ১১৭৬৯/২০০৯ মামলায় হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ ০৮-০৭-২০০৯ তারিখে মন্তব্য করেছেন যে, ১৩৮ ধারার নালিশী দরখাস্ত সংশোধন করা সম্ভব।

    অন্যদিকে, এন.আই. অ্যাক্টের ১৪০(১) ধারার বিধান অনুযায়ী কোনো কোম্পানি ১৩৮ ধারার মামলায় পক্ষ করা না হলে, হাইকোর্ট নালিশী দরখাস্ত সংশোধন করে কোম্পানিকে পক্ষভুক্ত করার নির্দেশ দিতে পারেন। আনরিপোর্টেড ফৌজদারি বিবিধ মামলা নং ৭৫১৭/২০০৩-এ হাইকোর্ট এমন সিদ্ধান্ত প্রদান করেছেন।

    সংশোধনী দরখাস্তের উদাহরণ হতে পারে— “বর্তমান মামলাটি মাননীয় আদালতে বিচারাধীন। সম্প্রতি বাদীপক্ষের আইনজীবী লক্ষ্য করেছেন যে, ভুলক্রমে ‘আনোয়ার এন্টারপ্রাইজ’-এর নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। আনোয়ার এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রাব্বি নালিশী চেকটি বাদীর অনুকূলে ইস্যু করেছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে আনোয়ার এন্টারপ্রাইজকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। সেজন্য নালিশী দরখাস্ত সংশোধন করা আবশ্যক।”

    উপরোক্ত আলোচনায় স্পষ্ট হয়, এন.আই. অ্যাক্টের ১৩৮ ধারার চেক মামলায় নালিশী আরজি সংশোধন নিষিদ্ধ নয়। ভারত ও বাংলাদেশের উচ্চ আদালতের নজিরে দেখা যায়, করণিক ভুল বা টাইপিং মিসটেক সংশোধনের আবেদন আদালতের বিবেচনার অন্তর্ভুক্ত। তাই বাদী চাইলে মামলার আরজিতে গুরুত্বপূর্ণ সংশোধন বা সংযোজন করতে পারেন।

    লেখক: সিরাজ প্রামাণিক: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    গাজার পর মুসলমানরা কি আল-আকসা মসজিদ রক্ষা করতে পারবে?

    আগস্ট 21, 2026
    বাংলাদেশ

    ২১ আগস্টের সেই ভয়াবহ হামলার ২২ বছর আজ

    আগস্ট 21, 2026
    অর্থনীতি

    চায়না এভারগ্র্যান্ডের প্রতিষ্ঠাতা হুই কা ইয়ানের যাবজ্জীবন কারাদণ্ড

    আগস্ট 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    স্টার্কের তাণ্ডবে ৩৫ রানে ৬ উইকেট, চরম বিপদে বাংলাদেশ

    খেলা আগস্ট 22, 2026

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.