Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কুড়িগ্রাম বারে নতুন সদস্যভুক্তিতে আকাশছোঁয়া ফি নির্ধারণ
    আইন আদালত

    কুড়িগ্রাম বারে নতুন সদস্যভুক্তিতে আকাশছোঁয়া ফি নির্ধারণ

    মনিরুজ্জামানএপ্রিল 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৬ সালের বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ নবীন আইনজীবীদের জন্য কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ ফি আকাশছোঁয়া হারে নির্ধারণ করায় আইন অঙ্গনে ব্যাপক আলোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে।

    গত বুধবার (১৫ এপ্রিল) সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরদার তাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে তিনি বিষয়টি নিশ্চিতও করেন।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বয়স ও পেশাগত অবস্থাভেদে সদস্যপদ ফি নির্ধারণ করা হয়েছে ভিন্ন ভিন্ন হারে। ৪০ বছরের নিচে নবীন আইনজীবীদের জন্য ফি ধরা হয়েছে আড়াই লাখ টাকা। ৪০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে তিন লাখ টাকা। অন্য পেশা থেকে আর্থিক সুবিধাপ্রাপ্তদের জন্য চার লাখ টাকা এবং সরকারি চাকরি থেকে আর্থিক সুবিধা পাওয়া ব্যক্তিদের জন্য সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

    এই সিদ্ধান্ত প্রকাশের পরই নবীন আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাদের অভিযোগ, দেশের অন্যান্য জেলা আইনজীবী সমিতির তুলনায় এই ফি অস্বাভাবিকভাবে বেশি। এমনকি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঢাকা বার অ্যাসোসিয়েশনে সদস্যপদ ফি যেখানে প্রায় ২৯ হাজার টাকার মধ্যে সীমিত, সেখানে কুড়িগ্রামের এই ফি বাস্তবতার সঙ্গে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন তারা।

    নবাগত আইনজীবীদের অনেকে এটিকে “পেশায় প্রবেশের পথে কৃত্রিম বাধা” হিসেবে অভিহিত করেছেন। তাদের দাবি, এত বড় অঙ্কের টাকা জোগাড় করতে গিয়ে অনেকেই ধার-দেনা কিংবা সম্পত্তি বন্ধক রাখার মতো পরিস্থিতির মুখে পড়ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নবীন আইনজীবী বলেন, “এটি আমাদের জন্য বড় ধরনের বাধা। অনেকের পক্ষেই এত টাকা দেওয়া সম্ভব নয়। আমরা বার কাউন্সিলের হস্তক্ষেপ চাই।”

    অন্যদিকে সমিতির পক্ষ থেকে সিদ্ধান্তকে সম্পূর্ণ যৌক্তিক হিসেবে দাবি করা হয়েছে। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরদার তাজুল ইসলাম জানান, সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ীই এই ফি নির্ধারণ করা হয়েছে। তার ভাষায়, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি সদস্যদের জন্য বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে বছরে ১ লাখ ২০ হাজার টাকা উৎসব ভাতা, মাসিক ২ হাজার টাকা চিকিৎসা ভাতা এবং আরও ২ হাজার টাকা ডিপিএস সুবিধা।

    সমিতি সূত্রে জানা গেছে, বর্তমানে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সংখ্যা প্রায় ৩০০ জন। চলতি বছরে আরও প্রায় অর্ধশতাধিক নতুন সদস্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তথ্য অনুযায়ী, ২০১৩ সালে এই সমিতিতে সদস্যপদ ফি ছিল মাত্র ২৯ হাজার টাকা। গত ১৩ বছরে ধাপে ধাপে তা বৃদ্ধি পেয়ে গত বছর এক লাখ টাকার কিছু বেশি এবং বর্তমানে আড়াই লাখ টাকায় পৌঁছেছে। এছাড়া সদস্যপদ ছাড়াও ‘ওকালতনামা’ বাবদ ৪০০ টাকা নেওয়া হয়ে থাকে।

    এদিকে শুধু নবীন নয়, অনেক পুরোনো সদস্যও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও প্রকাশ্যে মন্তব্য করতে অনীহা দেখাচ্ছেন। আইন পেশায় অবস্থান ও সম্পর্কের কারণে অনেকেই প্রকাশ্যে বিরোধিতা থেকে বিরত থাকছেন বলে জানা গেছে। সব মিলিয়ে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির এই ফি নির্ধারণ আইন অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছেই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    উকিলের চাদরে বিচারক—নিজের বক্তব্যেই ফাঁস হলো আইনচর্চার সীমা

    এপ্রিল 18, 2026
    আইন আদালত

    বয়সসীমাহীন বার কাউন্সিল পরীক্ষা—উন্মুক্ত প্রবেশনীতিতে ভারসাম্য হারাচ্ছে আইন পেশা

    এপ্রিল 18, 2026
    আইন আদালত

    শনিবার খোলা থাকবে সুপ্রিম কোর্টের এফিডেভিট সেকশন

    এপ্রিল 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.