Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রাম আদালতে উত্তেজনার জেরে বিচারকের এজলাস ত্যাগ
    আইন আদালত

    চট্টগ্রাম আদালতে উত্তেজনার জেরে বিচারকের এজলাস ত্যাগ

    হাসিব উজ জামানঅক্টোবর 23, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চট্টগ্রাম আদালতে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক ব্যক্তির দায়ের করা মামলায় মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বিচারকের সঙ্গে বাদীপক্ষের আইনজীবীর উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনায় আদালত চত্বরে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিচারক বিব্রত হয়ে এজলাস ত্যাগ করেন। এ সময় আদালতের অন্য বিচারকেরাও এজলাস ছেড়ে চলে যান।

    ঘটনাটি চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলায় ম্যাজিস্ট্রেট অলি উল্লাহর এজলাসে ঘটে। মামলাটি করা হয়েছিল গত ১৭ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শোয়াইবুল ইসলাম নামের একজন ছাত্রের পক্ষ থেকে। শোয়াইবুলের আইনজীবী ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আশরাফ হোসেন চৌধুরী।

    মামলার মূল বিষয়ে জানা যায়, শোয়াইবুল ১২৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছিলেন। এই মামলার শুনানির সময় আদালতে বাদীপক্ষের আইনজীবী মামলাটি গ্রহণ করে থানায় এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য আদালতের কাছে আবেদন জানান। শুনানিতে বাদীর বক্তব্য গ্রহণের সময় আদালত আসামিদের নাম উচ্চারণ করতে বলেন। তবে বাদী কয়েকজনের নাম বলার পর থেমে যান। এর পরিপ্রেক্ষিতে বাদীপক্ষের আইনজীবী আদালতকে জানান, সব আসামির নাম উচ্চারণ করা সম্ভব নয়। এ সময় বিচারক ও আইনজীবীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। একপর্যায়ে বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নির্দেশ দেন।

    এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিচারক অলি উল্লাহ বিব্রত হয়ে এজলাস ত্যাগ করেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের অন্য বিচারকেরাও নিজেদের এজলাস থেকে নেমে যান, যা আদালত চত্বরে এক অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে।

    পরে জানা যায়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কক্ষে বিচারক এবং আইনজীবী সমিতির নেতৃবৃন্দের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, দুই পক্ষের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় উক্ত বিচারক আগামীকাল থেকে আর আদালতে বিচারকাজ পরিচালনা করবেন না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

    মার্চ 10, 2026
    আইন আদালত

    আইনি সমস্যার সমাধান এখন এক ক্লিকেই

    মার্চ 10, 2026
    আইন আদালত

    আলোচনার কেন্দ্রবিন্দুতে একদল নারী আইনজীবী

    মার্চ 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.