Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভার্চুয়াল আদালতে একদিনে ১৭৭ মামলার নিষ্পত্তি
    আইন আদালত

    ভার্চুয়াল আদালতে একদিনে ১৭৭ মামলার নিষ্পত্তি

    নিউজ ডেস্কএপ্রিল 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের কার্যক্রমের প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক মামলার শুনানি ও নিষ্পত্তি হয়েছে। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ মিলিয়ে মোট ৭০৭টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। একই দিনে নিষ্পত্তি হয়েছে ১৭৭টি মামলা।

    গত বুধবার (২২ এপ্রিল) ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালিত শুনানিতে আপিল বিভাগে, চেম্বার জজ আদালতসহ, ৯৫টি মামলার শুনানি হয়। এর মধ্যে ২১টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। অন্যদিকে হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি অনুষ্ঠিত হয় এবং নিষ্পত্তি হয় ১৫৬টি মামলা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

    তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের শুনানিযোগ্য মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল শুনানিতে অংশ নেওয়ার মিটিং আইডি আদালতের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে বিচারপ্রার্থীরা সহজেই শুনানিতে অংশ নিতে পারছেন।

    সুপ্রিম কোর্ট সূত্র জানায়, আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং সুপ্রিম কোর্টের প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে এই ভার্চুয়াল কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং চেম্বার জজ আদালতে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারিক কার্যক্রম চলবে।

    বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় এবং সরকারি ব্যয় কমানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    মানহানির মামলায় আত্মসমর্পণে যাচ্ছেন আমির হামজা

    জুন 14, 2026
    আইন আদালত

    রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের হাইকোর্টে আপিল

    জুন 14, 2026
    আন্তর্জাতিক

    ‘আন্তর্জাতিক আইন রক্ষা করা উচিত, এমনকি যখন মিত্ররাও তা ভঙ্গ করে’

    জুন 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.