Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এজলাসে আইনজীবীকে কটূক্তি করায় বাদীকে কারাদণ্ড দিল আদালত
    আইন আদালত

    এজলাসে আইনজীবীকে কটূক্তি করায় বাদীকে কারাদণ্ড দিল আদালত

    নিউজ ডেস্কমে 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বরগুনার আমতলী উপজেলায় আদালতের এজলাস চলাকালীন হট্টগোল সৃষ্টি ও আইনজীবীকে কটূক্তির ঘটনায় এক মামলার বাদীকে তাৎক্ষণিক কারাদণ্ড দিয়েছেন আদালত।

    গত রোববার (৩ মে) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এ আদেশ দেন। আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জসিম উদ্দিন। তিনি চলমান একটি মামলার এজাহারকারী বা বাদী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন।

    আদালত সূত্রে জানা যায়, ওই দিন জি.আর. ১৭৫/২৫ নম্বর মামলায় চার্জশিট গ্রহণ সংক্রান্ত শুনানি চলছিল। শুনানির এক পর্যায়ে জসিম উদ্দিন আদালতের অনুমতি ছাড়াই উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তিনি অপরপক্ষের আইনজীবীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং অশোভন আচরণ করতে শুরু করেন।

    আদালতের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করে আইনজীবীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার ও কটূক্তি অব্যাহত রাখেন। এতে আদালত কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বিচারিক কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হয়।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালত কোর্ট পুলিশকে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করার নির্দেশ দেন। পরে তাকে আদালতে হাজির করে বক্তব্য ও স্বীকারোক্তি গ্রহণ করা হয়।

    ঘটনার পর আদালত অবমাননা ও বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে পেনাল কোড ১৮৬০-এর ২২৮ ধারায় জসিম উদ্দিনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

    আইনজীবী ও আদালত সংশ্লিষ্টরা এ রায়কে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এ ধরনের কঠোর পদক্ষেপ আদালতের শৃঙ্খলা বজায় রাখা এবং আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    সাংবাদিকদের বিচার—আইসিটির ভূমিকা কতটা যৌক্তিক?

    জুলাই 4, 2026
    আইন আদালত

    সহকারী কমিশনার, না নির্বাহী ম্যাজিস্ট্রেট—বিতর্কের আইনি বিশ্লেষণ

    জুলাই 4, 2026
    আইন আদালত

    ওকালতনামার অপব্যবহার: সইয়ের ফাঁদে জিম্মি বিচারপ্রার্থী

    জুলাই 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.