Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বৈশ্বিক স্বীকৃতিতে বর্ষসেরা আরবিট্রেশন আইনজীবীর সম্মাননা পেলেন ব্যারিস্টার জুনায়েদ চৌধুরী
    আইন আদালত

    বৈশ্বিক স্বীকৃতিতে বর্ষসেরা আরবিট্রেশন আইনজীবীর সম্মাননা পেলেন ব্যারিস্টার জুনায়েদ চৌধুরী

    নিউজ ডেস্কমে 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ভারটেক্স আইকনের ম্যানেজিং পার্টনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জুনায়েদ চৌধুরী আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছেন। তিনি ‘বর্ষসেরা আরবিট্রেশন আইনজীবী’ হিসেবে একটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

    সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে আসাউইন গ্র্যান্ড কনভেনশন হোটেলে অনুষ্ঠিত ‘৯ম গ্লোবাল আরবিট্রেশন অ্যান্ড লিটিগেশন কনফারেন্সে’ তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। বিরোধ নিষ্পত্তি ও রাজস্ব আইনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিতেই এই সম্মাননা প্রদান করা হয়েছে।

    আইন পেশার পাশাপাশি ব্যারিস্টার জুনায়েদ গবেষণা ও লেখালেখিতেও সমানভাবে সক্রিয়। রাজস্ব ও আরবিট্রেশন আইনের ওপর তাঁর লেখা “Corporate Tax Law and Practice” এবং “Commentaries on the Law of Arbitration in Bangladesh” দেশে বহুল ব্যবহৃত গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে পরিচিত। তাঁর এসব গবেষণাধর্মী কাজ হার্ভার্ড ল’ স্কুল, ইউনিভার্সিটি অব শিকাগো ল’ স্কুল, লাইব্রেরি অব কংগ্রেস এবং ব্রিটিশ লাইব্রেরির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সংরক্ষিত রয়েছে।

    এছাড়া এশিয়ার সুরক্ষিত লেনদেন আইন নিয়ে প্রকাশিত “Secured Transaction Law in Asia” (Hart Publishing, ২০২১) গ্রন্থে তিনি বাংলাদেশ অধ্যায়ের সহলেখক হিসেবে যুক্ত ছিলেন। দেশের আইন প্রণয়ন প্রক্রিয়াতেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। বিশেষ করে ‘বাংলাদেশ ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৩’ এবং ‘বাংলাদেশ সিকিউরড ট্রানজ্যাকশন (মুভেবল প্রপার্টি) অ্যাক্ট ২০২৩’-এর খসড়া প্রণয়নে তিনি কাজ করেছেন।

    পেশাগত কাজের বাইরে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিনি ইউনিভার্সিটি অব কানেকটিকাট ল’ স্কুল এবং লন্ডনের ব্রিটিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড কমপারেটিভ ল-এ ভিজিটিং রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব শিকাগো ল’ স্কুল থেকে এলএল.এম ডিগ্রি অর্জনকারী এই আইনজীবীর আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের আইনি পেশার জন্য ইতিবাচক বার্তা বহন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আসলে কী ঘটলো?

    মে 16, 2026
    আইন আদালত

    বার নির্বাচনে অনিয়ম: প্রধানমন্ত্রীকে ইংল্যান্ডের ল’ সোসাইটির চিঠি

    মে 16, 2026
    আইন আদালত

    সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন সাড়ে ১৪ লাখ বিচারপ্রার্থী

    মে 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.