Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিসিরা সরকারের প্রতিচ্ছবি, সততার সাথে দায়িত্ব পালন করুন: প্রধান বিচারপতি
    আইন আদালত

    ডিসিরা সরকারের প্রতিচ্ছবি, সততার সাথে দায়িত্ব পালন করুন: প্রধান বিচারপতি

    নিউজ ডেস্কমে 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জেলা প্রশাসকদের (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে তাঁদের সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেন, মাঠপর্যায়ে প্রশাসনের কার্যক্রম পরিচালনায় ডিসিরাই রাষ্ট্রের মুখ, তাই তাঁদের কাজের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

    গতকাল  মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় দেশের সব বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

    সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে ডিসিদের দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জনগণ, সমাজ, রাষ্ট্র এবং নিজের বিবেক—সবকিছুর কাছে দায়বদ্ধতা মাথায় রেখে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি কাজে সততা বজায় রাখা অপরিহার্য।

    তিনি আরও বলেন, জেলা প্রশাসকেরা রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও সাধারণ মানুষের মধ্যে কার্যকর সংযোগ হিসেবে কাজ করেন। সরকারের নীতি বাস্তবায়ন এবং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে জনগণের আস্থা ধরে রাখতে স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর জোর দেন তিনি।

    অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    সাংবাদিকদের বিচার—আইসিটির ভূমিকা কতটা যৌক্তিক?

    জুলাই 4, 2026
    আইন আদালত

    সহকারী কমিশনার, না নির্বাহী ম্যাজিস্ট্রেট—বিতর্কের আইনি বিশ্লেষণ

    জুলাই 4, 2026
    আইন আদালত

    ওকালতনামার অপব্যবহার: সইয়ের ফাঁদে জিম্মি বিচারপ্রার্থী

    জুলাই 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.