Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিচারকদের স্বাধীন চিন্তায় ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান আইনমন্ত্রীর
    আইন আদালত

    বিচারকদের স্বাধীন চিন্তায় ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান আইনমন্ত্রীর

    নিউজ ডেস্কমে 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আজ শনিবার (৯ মে) অনুষ্ঠিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের একটি ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বিচারকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব আরোপ করেন।

    তিনি বলেন, একজন বিচারককে তার চিন্তা ও চেতনায় সব সময় স্বাধীন থাকতে হবে। বিচারিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তাকে নির্ভয়ে ও নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে তিনি বিচারকদের উদ্দেশে সঠিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।

    আইনমন্ত্রী আরও বলেন, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়ানোই সরকারের লক্ষ্য। জুডিশিয়ারির ওপর ভরসা ও বিশ্বাস আরও শক্তিশালী করতে হবে। তার ভাষায়, প্রত্যেক মানুষের কাছে প্রধান বিচারপতির বাসভবন যেন একটি সম্মানিত ও আস্থার স্থানে পরিণত হয়। তিনি স্পষ্ট করে বলেন, বিচার বিভাগ যেন কখনো মানুষের ক্ষোভ বা আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত না হয়, সেটি নিশ্চিত করতে হবে।

    বিচারকদের উদ্দেশে তিনি আরও বলেন, কোনো মতামত বা দাবি থাকলে তা সুপ্রিম কোর্ট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করবে। তবে তিনি সবাইকে অনুরোধ করেন, জনপ্রিয়তার দিকে না তাকিয়ে সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে। অনুষ্ঠানে বিচার বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    নির্বিচার আটক: নাগরিক স্বাধীনতা রক্ষায় বিচার বিভাগের দুর্বলতা কোথায়?

    মে 8, 2026
    অপরাধ

    পরকীয়া থেকে পারিবারিক সংঘাত—সবই ঠাঁই পাচ্ছে জুলাই মামলায়

    মে 7, 2026
    আইন আদালত

    অন্য আদালতে প্রভাব খাটানো বন্ধে আইন কর্মকর্তাদের কড়া নির্দেশ

    মে 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.