Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ শুরু
    আইন আদালত

    সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ শুরু

    নিউজ ডেস্কUpdated:মে 13, 2026মে 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যবর্ষের নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। আজ বুধবার সকালে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এবার সমিতির ১৪টি গুরুত্বপূর্ণ পদে ভোট দিচ্ছেন আইনজীবীরা।

    নির্বাচনে সভাপতি, দুই সহসভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুই সহ-সম্পাদক এবং সাত সদস্য পদে প্রতিনিধি বেছে নেওয়া হবে। এর আগে গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন সাব-কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী।

    এবারের নির্বাচনে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ‘নীল প্যানেল’ থেকে সভাপতি পদে লড়ছেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সহসভাপতি পদে রয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আলী। কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন মো. জিয়াউর রহমান।

    এই প্যানেলের সহ-সম্পাদক পদে রয়েছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী।

    অন্যদিকে জামায়াত সমর্থিত ‘সবুজ প্যানেল’ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল বাতেন। সহসভাপতি পদে রয়েছেন আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী। সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার এবং কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম নির্বাচন করছেন।

    সহ-সম্পাদক পদে লড়ছেন মো. তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভূঁইয়া। সদস্য পদে রয়েছেন আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন।

    এদিকে এনসিপি সমর্থিত ‘লাল-সবুজ প্যানেল’ এবার পূর্ণাঙ্গ নয়, আংশিক প্যানেল ঘোষণা করেছে। এ প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজমল হোসেন বাচ্চু। সহ-সম্পাদক পদে রয়েছেন মোস্তফা আসগর শরীফী। সদস্য পদে লড়ছেন আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বনি আমিন ও মাজহারুল ইসলাম।

    এ ছাড়া বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও কয়েকজন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে রয়েছেন ইউনুছ আলী আকন্দ। সম্পাদক পদে লড়ছেন ফরহাদ উদ্দিন ভূঁইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক ও মোহাম্মদ আশরাফ উজ-জামান খান। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস।

    সুপ্রিম কোর্ট বারের এই নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের সমর্থন পেতে শেষ মুহূর্তের প্রচারণা চালিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    সাংবাদিকদের বিচার—আইসিটির ভূমিকা কতটা যৌক্তিক?

    জুলাই 4, 2026
    আইন আদালত

    সহকারী কমিশনার, না নির্বাহী ম্যাজিস্ট্রেট—বিতর্কের আইনি বিশ্লেষণ

    জুলাই 4, 2026
    আইন আদালত

    ওকালতনামার অপব্যবহার: সইয়ের ফাঁদে জিম্মি বিচারপ্রার্থী

    জুলাই 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.