Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাইব্যুনালে যুক্ত হলেন আরও তিন প্রসিকিউটর
    আইন আদালত

    ট্রাইব্যুনালে যুক্ত হলেন আরও তিন প্রসিকিউটর

    নিউজ ডেস্কমে 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য প্রসিকিউশন দলে নতুন করে আরও তিনজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে চিফ প্রসিকিউটরসহ পুরো প্রসিকিউশন টিমের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

    গতকাল মঙ্গলবার (১২ মে) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি সই করেন উপ-সলিসিটর মুহম্মদ শাহাদাত হোসেন।

    প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার স্বার্থে তিনজন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (একজন) এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (দুজন) পদমর্যাদায় প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া তিনজন হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাগফুর রহমান শেখ, ড. মোহাম্মদ অলি মিয়া এবং ব্যারিস্টার রাফিউল ইসলাম।

    এর আগে গত ৯ মার্চ একই ট্রাইব্যুনালের জন্য আরও দুইজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ওই সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় মার্জিনা রায়হান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিনকে দায়িত্ব দেওয়া হয়।এই নিয়োগের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কাঠামো আরও সম্প্রসারিত হলো।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচারব্যবস্থায় ধোঁয়াশা—ডিজিটাল সাক্ষ্যে এআই-এর ব্যবহার ও প্রভাব

    জুন 11, 2026
    আইন আদালত

    রামিসা হত্যা মামলা: হাইকোর্টে দ্রুত নিষ্পত্তির জন্য বিরতিহীনভাবে চলবে বিচার

    জুন 11, 2026
    আইন আদালত

    ২৭ বছরের অপেক্ষার অবসান—আইনি প্রক্রিয়ায় বাবার স্বীকৃতি পেলেন ছেলে

    জুন 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.