Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা ১২ জুন
    আইন আদালত

    বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা ১২ জুন

    নিউজ ডেস্কUpdated:মে 14, 2026মে 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি (বহু নির্বাচনী প্রশ্ন) পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১২ জুন ২০২৬, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    গতকাল বুধবার (১৩ মে) বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার। এতে বলা হয়, গত ১৯ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় এনরোলমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

    দীর্ঘ অপেক্ষার পর শিক্ষানবিশ আইনজীবীদের জন্য এই পরীক্ষার তারিখ ঘোষণা এলো। এতে দেশের বিভিন্ন প্রান্তের বিপুল সংখ্যক প্রার্থী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ এবং পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। পরীক্ষার্থীদের নিয়মিতভাবে ওয়েবসাইট অনুসরণ করতে বলা হয়েছে।

    উল্লেখ্য, অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রক্রিয়ার প্রথম ধাপ হলো এই প্রিলিমিনারি পরীক্ষা। এতে উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

    আগ্রহীরা নিয়মিত তথ্য জানতে পারবেন এখানে: বাংলাদেশ বার কাউন্সিল

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের হাইকোর্টে আপিল

    জুন 14, 2026
    আন্তর্জাতিক

    ‘আন্তর্জাতিক আইন রক্ষা করা উচিত, এমনকি যখন মিত্ররাও তা ভঙ্গ করে’

    জুন 13, 2026
    মতামত

    বুলিং ও র‍্যাগিং রোধে আইন প্রণয়ন প্রয়োগ না সচেতনতা?

    জুন 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.