Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা রাখার নির্দেশ: হাইকোর্ট
    আইন আদালত

    ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা রাখার নির্দেশ: হাইকোর্ট

    নিউজ ডেস্কমে 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পবিত্র ঈদুল আজহায় ঘরমুখী নারী যাত্রীদের ট্রেনভ্রমণ আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করতে প্রতিটি যাত্রীবাহী ট্রেনে আলাদা কামরা বরাদ্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

    গত মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ জনস্বার্থে এ নির্দেশ দেন। নারী যাত্রীদের সুরক্ষা ও ভ্রমণ সুবিধা নিশ্চিত করার বিষয়টি সামনে রেখেই আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করে।

    আদালতে রিট আবেদনটির পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারায় স্পষ্টভাবে বলা আছে—প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য আলাদা একটি নির্দিষ্ট কামরা থাকতে হবে। পাশাপাশি, দীর্ঘ দূরত্বের যাত্রায় অর্থাৎ ৫০ মাইলের বেশি পথ অতিক্রমকারী ট্রেনে ওই কামরার সঙ্গে সংযুক্ত শৌচাগার রাখার বিধানও রয়েছে।

    তিনি আরও জানান, আইনের ১১৯ ধারায় বলা হয়েছে—নারীদের জন্য সংরক্ষিত কামরায় কোনো পুরুষ বিনা অনুমতিতে প্রবেশ করলে জরিমানার বিধান রয়েছে। তবে দীর্ঘদিন ধরে এসব আইন যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় নারীরা ট্রেনযাত্রায় নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছিলেন।

    এ বিষয়ে ২০২১ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ পারভীন জনস্বার্থে রিট আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ মার্চ আদালত একটি রুল জারি করে জানতে চায়, কেন আইন অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হবে না। বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে।

    আইনজীবী মো. আজমল হোসেন খোকন বলেন, আসন্ন ঈদুল আজহায় ট্রেনে যাত্রী চাপ ব্যাপকভাবে বেড়ে যায়। এতে নারী যাত্রীদের ভোগান্তি আরও তীব্র হয়। তাই জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য একটি সম্পূরক আবেদন করা হয়েছিল।

    আদালত সেই আবেদন আমলে নিয়ে ঈদুল আজহায় প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য আলাদা কামরা বরাদ্দের নির্দেশ দেয়। এতে ঈদের সময় নারী যাত্রীরা তুলনামূলক নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের হাইকোর্টে আপিল

    জুন 14, 2026
    আন্তর্জাতিক

    ‘আন্তর্জাতিক আইন রক্ষা করা উচিত, এমনকি যখন মিত্ররাও তা ভঙ্গ করে’

    জুন 13, 2026
    মতামত

    বুলিং ও র‍্যাগিং রোধে আইন প্রণয়ন প্রয়োগ না সচেতনতা?

    জুন 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.