Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জমির জটিলতায় মামলা নয়—আছে সহজ আইনি পথ
    আইন আদালত

    জমির জটিলতায় মামলা নয়—আছে সহজ আইনি পথ

    নিউজ ডেস্কমে 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জমি কিনে টাকা পরিশোধ করলেও অনেক সময় দলিলের টেকনিক্যাল ভুলের কারণে মালিকানা নিয়ে ঝুঁকি তৈরি হয়। এ ধরনের জটিলতা তৈরি হলে অনেকেই মামলা বা দীর্ঘ আইনি প্রক্রিয়ার কথা ভাবেন। তবে এর একটি সহজ ও কার্যকর সমাধান রয়েছে, যার নাম বহালকরণ দলিল।

    জমি কেনার সময় যদি কোনো টেকনিক্যাল ত্রুটি থেকে যায়, তবে পরবর্তীতে সংশ্লিষ্ট পক্ষের সম্মতিতে আগের দলিলকে স্বীকৃতি দিয়ে নতুন করে যে দলিল তৈরি করা হয়, সেটিই বহালকরণ দলিল। এটি আগের দলিল বাতিল করে না, বরং সেটিকে আরও শক্তিশালী ও আইনি দিক থেকে ঝুঁকিমুক্ত করে।

    ধরা যাক, কেউ আমমোক্তারনামার মাধ্যমে জমি কিনেছেন। পরে মূল মালিক হঠাৎ মারা গেলে জটিলতা তৈরি হতে পারে। তবে মালিকের ওয়ারিশরা যদি সদিচ্ছা দেখান, তাহলে একটি বহালকরণ দলিলের মাধ্যমে পুরো বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব। এতে দীর্ঘ মামলা-মোকদ্দমার প্রয়োজন পড়ে না।

    আবার এমনও হতে পারে, অনেক বছর আগে জমি রেজিস্ট্রি করা হয়েছে, কিন্তু মালিকানার নথিতে কোনো ত্রুটি রয়ে গেছে। এ ক্ষেত্রে আদালতে না গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের সম্মতিতে পূর্বের দলিলকে স্বীকৃতি দিয়ে সমস্যা সমাধান করা যায়।

    আরও একটি উদাহরণে বিষয়টি স্পষ্ট হয়। ধরুন, প্রায় দশ বছর আগে একজন জমি কিনেছেন। তখন জমির মালিক ছিলেন নাবালক একজন সন্তান। তার মা অভিভাবক হিসেবে জমিটি বিক্রি করেন। কিন্তু আইন অনুযায়ী এ ধরনের বিক্রির আগে আদালতের অনুমতি নেওয়া প্রয়োজন ছিল, যা নেওয়া হয়নি।

    পরে সেই সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যদি দাবি করে যে, তার অনুমতি ছাড়া বিক্রি হয়েছে, তাহলে ঝুঁকি তৈরি হয়। তবে যদি তিনি বুঝে-শুনে আগের বিক্রিকে স্বীকৃতি দেন, তাহলে তিনি একটি বহালকরণ দলিল সম্পাদন করতে পারেন। সেখানে তিনি উল্লেখ করবেন, শৈশবে তার অভিভাবক তার মঙ্গলের জন্যই জমিটি বিক্রি করেছিলেন এবং তিনি এখন সেই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

    এভাবে একটি মাত্র দলিলের মাধ্যমে বছরের পুরোনো জটিলতা সহজেই নিষ্পত্তি করা সম্ভব হয়। এতে আদালতের দীর্ঘ প্রক্রিয়া এড়িয়ে দ্রুত ও আইনসম্মতভাবে মালিকানা ঝুঁকিমুক্ত করা যায়।

    লেখক: অ্যাডভোকেট সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    গাজা গণহত্যা: জাতিসংঘের কতগুলো অনুসন্ধান পশ্চিমারা উপেক্ষা করবে?

    জুলাই 4, 2026
    মতামত

    ফলাফল পূর্বনির্ধারিত হওয়া সত্ত্বেও আলজেরিয়া কেন এখনও নির্বাচন করে?

    জুলাই 4, 2026
    অর্থনীতি

    রফতানি খাত কীভাবে হারানো গতি ফিরে পাবে

    জুলাই 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.