Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২৭ বছরের অপেক্ষার অবসান—আইনি প্রক্রিয়ায় বাবার স্বীকৃতি পেলেন ছেলে
    আইন আদালত

    ২৭ বছরের অপেক্ষার অবসান—আইনি প্রক্রিয়ায় বাবার স্বীকৃতি পেলেন ছেলে

    নিউজ ডেস্কজুন 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামে ২৭ বছরের দীর্ঘ পরিচয় সংকটের অবসান ঘটেছে। ডিএনএ পরীক্ষায় জৈবিক সম্পর্ক নিশ্চিত হওয়ার পর মধ্যস্থতার মাধ্যমে বাবার স্বীকৃতি এবং উত্তরাধিকারের অধিকার পেয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কার্যালয়ের উদ্যোগে।

    গত রোববার মধ্যস্থতার মাধ্যমে এ পুনর্মিলনের প্রক্রিয়া সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সুব্রত দাস জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ নিষ্পত্তি এবং একজন মানুষের আইনগত পরিচয় পুনঃপ্রতিষ্ঠায় মধ্যস্থতা ও আইনি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    লিগ্যাল এইড সূত্রে জানা যায়, ওই ব্যক্তির জন্মের সময় তার বাবা বিদেশে কর্মরত ছিলেন। জন্মের কিছুদিন পরই তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ ঘটে। পরে তার মা আবার বিয়ে করেন। ফলে তিনি মামার কাছে বড় হন এবং দীর্ঘ সময় বাবার পরিচয় ও আনুষ্ঠানিক স্বীকৃতি ছাড়াই জীবন কাটান।

    ২০২৪ সালে তিনি বাবার স্বীকৃতি চেয়ে জেলা লিগ্যাল এইড কার্যালয়ে আবেদন করেন। তবে বাবা শর্ত দেন, ডিএনএ পরীক্ষায় পিতৃত্ব প্রমাণিত হলেই তিনি স্বীকৃতি দেবেন। পরে লিগ্যাল এইড কর্মকর্তাদের তত্ত্বাবধানে এবং প্যানেলভুক্ত আইনজীবীদের মাধ্যমে মা, বাবা ও সন্তানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ৯৯ দশমিক ৯৯ শতাংশ নিশ্চিতভাবে বলা হয় যে, তাদের মধ্যে জৈবিক সম্পর্ক বাবা ও ছেলের। এই প্রতিবেদনের পর মধ্যস্থতা প্রক্রিয়ায় অগ্রগতি আসে। সমঝোতার অংশ হিসেবে বাবা সন্তানকে প্রকাশ্যে স্বীকৃতি দিতে এবং তাকে উত্তরাধিকারের অধিকার দিতে সম্মত হন। সিদ্ধান্ত অনুযায়ী, ছেলে এখন থেকে বাবার বাড়িতে বসবাস করবেন।

    আগামী শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর স্থানীয়দের সামনে তাকে নিজের সন্তান হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

    মামলার সফল নিষ্পত্তি উপলক্ষে লিগ্যাল এইড কার্যালয়ের পক্ষ থেকে বাবা ও ছেলেকে টি-শার্ট উপহার দেওয়া হয়। পুনর্মিলনের এই ঘটনায় পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    সাংবাদিকদের বিচার—আইসিটির ভূমিকা কতটা যৌক্তিক?

    জুলাই 4, 2026
    আইন আদালত

    সহকারী কমিশনার, না নির্বাহী ম্যাজিস্ট্রেট—বিতর্কের আইনি বিশ্লেষণ

    জুলাই 4, 2026
    আইন আদালত

    ওকালতনামার অপব্যবহার: সইয়ের ফাঁদে জিম্মি বিচারপ্রার্থী

    জুলাই 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.