Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বার কাউন্সিলে ১৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন
    আইন আদালত

    বার কাউন্সিলে ১৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

    নিউজ ডেস্কজুলাই 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় আইনি বাধ্যবাধকতার পরিপ্রেক্ষিতে এক বছরের জন্য ১৫ সদস্যের একটি অ্যাডহক বার কাউন্সিল গঠন করেছে সরকার। ১৯৭২ সালের বার কাউন্সিল আদেশে দেওয়া বিশেষ ক্ষমতা প্রয়োগ করে দেশের সর্বোচ্চ আইনজীবী নিয়ন্ত্রক সংস্থার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    গতকাল মঙ্গলবার (৩০ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪ থেকে প্রকাশিত অতিরিক্ত সরকারি গেজেটের মাধ্যমে বিষয়টি জানানো হয়। আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরিত এবং রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে (এস.আর.ও. নং ২৬৮-আইন/২০২৬) বলা হয়েছে, Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 (President’s Order No. 46 of 1972)-এর Article 8-এর Clause (2)-এ প্রদত্ত ক্ষমতাবলে দেশের জ্যেষ্ঠ ও বিশিষ্ট আইনজীবীদের সমন্বয়ে এই অ্যাডহক বার কাউন্সিল গঠন করা হয়েছে।

    প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই কমিটি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে। আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। সরকারি গেজেট অনুযায়ী, পদাধিকারবলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে রয়েছেন জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, জসীম উদ্দীন সরকার, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, রাগীব রউফ চৌধুরী, নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, মোহাম্মদ হোসেন লিপু, মোহাম্মদ শিশির মনির, মো. নাজিম উদ্দিন চৌধুরী, আলী আসগর, সৈয়দ নজরুল ইসলাম এবং মাহফুজুর রহমান মিলন।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অ্যাডহক বার কাউন্সিল Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এবং এর অধীনে প্রণীত বিধিমালার আওতায় সব ধরনের আইনি ক্ষমতা প্রয়োগ ও অর্পিত দায়িত্ব পালন করবে। অন্তর্বর্তীকালীন এই এক বছরের মেয়াদে আইনজীবীদের সনদ প্রদান, বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা আয়োজন এবং আইনজীবীদের শৃঙ্খলামূলক বিষয়-সংক্রান্ত কার্যক্রমও এই কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    তৃতীয় অধিবেশনে কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলেই নজর

    আগস্ট 26, 2026
    আইন আদালত

    আপিলের শর্তে জামিন মেলেনি, কারাগারে এরশাদের স্ত্রী বিদিশা

    আগস্ট 26, 2026
    আইন আদালত

    ‘ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকতে হবে’- আইনমন্ত্রী

    আগস্ট 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.