Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের মামলার রায় ২৮ জুলাই
    আইন আদালত

    সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের মামলার রায় ২৮ জুলাই

    নিউজ ডেস্কজুলাই 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সম্পদের বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

    বুধবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর ঢাকার বিশেষ জজ আদালত-২–এর বিচারক আয়েশা নাসরিন রায় ঘোষণার জন্য এই তারিখ নির্ধারণ করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. দেওয়ান আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।

    মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ২০২৫ সালের ৪ আগস্ট মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।

    এরপর ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের পক্ষে মোট সাতজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

    মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে দুদক এস কে সুর চৌধুরী এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার জন্য নোটিশ দেয়। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে তিনি ওই বিবরণী জমা দেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সব যুক্তি উপস্থাপন শেষ হওয়ায় এখন মামলাটির রায়ের অপেক্ষা। আগামী ২৮ জুলাই আদালত এ বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    সাইবার সুরক্ষা আইনের নতুন পরিবর্তন, কী থাকছে এবার?

    জুলাই 15, 2026
    আইন আদালত

    বিচারকের আনুগত্য ব্যক্তি বা গোষ্ঠীর নয়, সংবিধান ও ন্যায়বিচারের প্রতি

    জুলাই 15, 2026
    আইন আদালত

    জ্যেষ্ঠ আইনজীবীদের শূন্যতা পূরণে এখনই উদ্যোগের আহ্বান

    জুলাই 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.