Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এশিয়া ল’ জার্নালে বাংলাদেশের ৫৬ শীর্ষ আইনজীবীর তালিকা প্রকাশ
    আইন আদালত

    এশিয়া ল’ জার্নালে বাংলাদেশের ৫৬ শীর্ষ আইনজীবীর তালিকা প্রকাশ

    নিউজ ডেস্কUpdated:জুলাই 22, 2026জুলাই 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হংকংভিত্তিক এশিয়া বিজনেস ল’ জার্নাল বাংলাদেশের ৫৬ জন শীর্ষ আইনজীবীর তালিকা প্রকাশ করেছে। স্বাধীন গবেষণা, আইনজীবী ও আইন প্রতিষ্ঠানগুলোর মতামত এবং ক্লায়েন্টদের মূল্যায়নের ভিত্তিতে প্রস্তুত করা এই তালিকায় দেশের সুপরিচিত আইনজীবীদের পাশাপাশি করপোরেট, বাণিজ্যিক ও সাংবিধানিক আইনচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখা অনেক আইনজীবীর নাম স্থান পেয়েছে।

    মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এশিয়া বিজনেস ল’ জার্নালের তালিকায় ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি, ব্যারিস্টার আখতার ইমাম, ব্যারিস্টার ফিদা এম কামাল, ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন এবং ড. শাহদীন মালিকসহ দেশের অনেক খ্যাতিমান আইনজীবীর নাম রয়েছে।

    এ ছাড়া তালিকায় স্থান পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার নিহাদ কবির, ব্যারিস্টার ওমর সাদাত, ব্যারিস্টার জুনায়েদ চৌধুরী, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার আনিতা রহমান, ড. শরীফ ভুঁইয়া, ব্যারিস্টার সাকিব মাহবুব, ব্যারিস্টার হামিদুল মিসবাহ, ব্যারিস্টার আশরাফুল হাদী, ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী, ব্যারিস্টার সজীব মাহমুদ আলম, ব্যারিস্টার আসিফ বিন আনওয়ার, ব্যারিস্টার সামির সাত্তার, ব্যারিস্টার আনাম হোসাইন, ব্যারিস্টার তানজীবুল আলম, ব্যারিস্টার ওমর এইচ খান, ব্যারিস্টার ইউসুফ আলী, ব্যারিস্টার মারগুব কবির, ব্যারিস্টার সোহান খান, ব্যারিস্টার খান খালিদ আদনান, ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার সাজেদ সামী আহমেদ, ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ, ব্যারিস্টার এ এস এ বারী, এন এম ইফতেখারুল আলম ভুঁইয়া, মামুন চৌধুরী, ব্যারিস্টার নাসির-উদ দৌলা, সামস-উদ দৌলা, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, এম আর আলভী হাকিম, ব্যারিস্টার মাসুদ খান, মাইদুল হক খান, ওয়াহিদ সাদিক খান, ব্যারিস্টার রাকিব খোন্দকার, আমিনা খাতুন, সাহওয়ার নিজাম, ব্যারিস্টার শাওন এস নোবেল, ব্যারিস্টার আলামিন রহমান, ফেরদৌস রহমান, মোহাম্মদ ফারুক রহমান, ব্যারিস্টার এ এস এম সাকিব শিকদার এবং এম আর উদ্দিন।

    তালিকায় অন্তর্ভুক্ত কয়েকজন আইনজীবী জানান, এটি কোনো সরকারি স্বীকৃতি বা পরীক্ষাভিত্তিক মূল্যায়ন নয়। বরং স্বাধীন গবেষণা, বিভিন্ন আইন প্রতিষ্ঠান, সহকর্মী আইনজীবী এবং সেবা গ্রহণকারী ক্লায়েন্টদের মতামত বিশ্লেষণ করে এই র‌্যাঙ্কিং তৈরি করা হয়েছে। ফলে এটি আইন পেশায় পেশাগত সুনাম, দক্ষতা এবং কাজের স্বীকৃতির একটি আন্তর্জাতিক মূল্যায়ন হিসেবে বিবেচিত হয়।

    তাঁরা আরও বলেন, এশিয়া বিজনেস ল’ জার্নাল এশিয়ার বিভিন্ন দেশের আঞ্চলিক ও দেশীয় আইন প্রতিষ্ঠান এবং শীর্ষ আইনজীবীদের কার্যক্রম নিয়মিত মূল্যায়ন করে থাকে। তবে প্রকাশিত তালিকার বাইরে বাংলাদেশে আরও অনেক দক্ষ, অভিজ্ঞ ও স্বনামধন্য আইনজীবী রয়েছেন, যাঁরা বিচারব্যবস্থা ও আইন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

    আইন বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক কোনো স্বনামধন্য প্রকাশনায় বাংলাদেশের আইনজীবীদের অন্তর্ভুক্তি দেশের আইন পেশার বৈশ্বিক পরিচিতি বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় আইনসেবার গ্রহণযোগ্যতাও আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    তৃতীয় অধিবেশনে কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলেই নজর

    আগস্ট 26, 2026
    আইন আদালত

    আপিলের শর্তে জামিন মেলেনি, কারাগারে এরশাদের স্ত্রী বিদিশা

    আগস্ট 26, 2026
    আইন আদালত

    ‘ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকতে হবে’- আইনমন্ত্রী

    আগস্ট 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.