Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১১৩ আইন কর্মকর্তাকে অপসারণের দাবি, অ্যাটর্নি জেনারেলের পদত্যাগও চান বিএনপিপন্থি আইনজীবী
    আইন আদালত

    ১১৩ আইন কর্মকর্তাকে অপসারণের দাবি, অ্যাটর্নি জেনারেলের পদত্যাগও চান বিএনপিপন্থি আইনজীবী

    নিউজ ডেস্কআগস্ট 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি নিয়োগ পাওয়া ২৬৫ জন আইন কর্মকর্তার মধ্যে ১১৩ জনের বিরুদ্ধে আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলে তাদের অপসারণের দাবি জানিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীদের একটি অংশ। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে অ্যাটর্নি জেনারেলের পদত্যাগও দাবি করেছেন তারা।

    মঙ্গলবার (৪ আগস্ট) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। সমাবেশে অংশ নেওয়া আইনজীবীরা অভিযোগ করেন, রাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ মামলা পরিচালনার দায়িত্বে নিয়োগের ক্ষেত্রে পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার পরিবর্তে রাজনৈতিক পরিচয়, আর্থিক লেনদেন এবং বিশেষ প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে।

    তাদের দাবি, নতুন নিয়োগ পাওয়া ২৬৫ জন আইন কর্মকর্তার মধ্যে ৩০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ৮৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেলকে তারা প্রাথমিকভাবে আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে চিহ্নিত করেছেন। এ কারণেই মোট ১১৩ জনের নিয়োগ বাতিল করে তাদের অপসারণের দাবি তোলা হয়েছে।

    সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগের ক্ষেত্রে পেশাগত দক্ষতা, আদালতে কাজের অভিজ্ঞতা এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা বিবেচনায় নেওয়ার কথা থাকলেও এবারের নিয়োগে সেই নীতির প্রতিফলন দেখা যায়নি। তাদের ভাষ্য, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং অতীতে জেল-জুলুমের শিকার হয়েছেন—এমন অনেক আইনজীবীকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

    বক্তারা আরও বলেন, রাষ্ট্রের পক্ষে আদালতে অবস্থান নেওয়া আইন কর্মকর্তাদের নিয়োগ নিয়ে কোনো ধরনের বিতর্ক থাকা উচিত নয়। তাই বিতর্কিত নিয়োগ বাতিল করে যোগ্য, অভিজ্ঞ ও পেশাগতভাবে গ্রহণযোগ্য আইনজীবীদের নিয়োগ দেওয়ার পাশাপাশি পুরো নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করার দাবি জানান তারা।

    এই নিয়োগের পর থেকেই বিএনপিপন্থি আইনজীবীদের একটি অংশ ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে আসছেন। ২ ও ৩ আগস্টের কর্মসূচির পর মঙ্গলবারের বিক্ষোভ সমাবেশ ছিল সেই ধারাবাহিক আন্দোলনের অংশ। দাবি আদায়ে আগামী ৬ আগস্ট লিফলেট বিতরণ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়।

    সমাবেশে আইনজীবী শরীফ ইউ আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি, এ এম শওকাতুল হক, আইয়ূব আলী আশরাফী, রেজাউল করিম, শাহরিয়ার কাকন, রাশিদা আলিম ঐশী, শাহিনা সুলতানা, আনোয়ারা শিখা, সারোয়ার আকম খান, অহিদুল ইসলাম অপু, আমিরুল ইসলাম শানু, সাবিনা ইয়াসমিন লিপি, আবদুল্লাহ আল বাকী, মাসুদ রানা, এবিএম ইব্রাহীম খলিল, কোহিনুর পাপড়ি, হাবিবুর রহমান, আনিসুর রহমান খান ও আবদুস সামাদসহ অন্যরা।

    গত ৩০ জুলাই আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে। একই সঙ্গে ৮৬ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    মুসলিম বিশ্বের বাণিজ্য বাড়াতে বাংলাদেশের সিয়াকো পরিকল্পনা কতটা সম্ভাবনাময়?

    আগস্ট 5, 2026
    আইন আদালত

    জিডি তদন্তে আদালতের পূর্বানুমতি: সুরক্ষা নাকি বাড়তি ভোগান্তি

    আগস্ট 5, 2026
    বাংলাদেশ

    এফবিসিসিআইয়ে ১৬ সদস্যের সহায়ক কমিটি গঠন

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.