Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিচারপতিদের গবেষণা সহায়তায় কমিটি গঠনের নির্দেশ
    আইন আদালত

    বিচারপতিদের গবেষণা সহায়তায় কমিটি গঠনের নির্দেশ

    নিউজ ডেস্কআগস্ট 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মামলার প্রস্তুতি ও বিচারিক কাজে গবেষণাগত সহায়তা দিতে আইন সহকারী ও গবেষণা সহযোগী নিয়োগের সুপারিশ প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    মঙ্গলবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সম্পূরক এক আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন।

    আদালতের নির্দেশ অনুযায়ী, আইন ও বিচার বিভাগের সচিবের নেতৃত্বে কমিটি গঠন করতে হবে। কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।

    বিষয়টি সামনে আসে ২০২১ সালের বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন এবং ২০২৩ সালের সুপ্রিম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি রিটের ধারাবাহিকতায়।

    সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ আইনজীবী ও আইন শিক্ষার্থী মিলিয়ে ১৩ জন গত নভেম্বরে ওই রিট করেন। প্রাথমিক শুনানি শেষে গত ২৪ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন।

    এরই ধারাবাহিকতায় রিট আবেদনকারী পক্ষ গত ৯ আগস্ট একটি সম্পূরক আবেদন করে। এতে হাইকোর্ট বিভাগের প্রত্যেক বিচারপতির জন্য চুক্তিভিত্তিক আইন সহকারী ও গবেষণা সহযোগী, গবেষণা কর্মকর্তা অথবা গবেষণা শিক্ষানবিশ নিয়োগের প্রক্রিয়া শুরু করার নির্দেশনা চাওয়া হয়।

    মঙ্গলবার সেই আবেদনের শুনানি হয়।

    রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ জীসান হায়দার।

    পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতিদের জন্য গবেষণা সহযোগী নিয়োগের বিষয়ে সুপারিশ তৈরির জন্য আইন ও বিচার বিভাগের সচিবের নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। তিন মাসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে হবে।

    মামলার চাপ, গবেষণা সহায়তার ঘাটতি

    রিট আবেদনকারীদের বক্তব্য, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তির দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে মামলার জটও বিচারিক ব্যবস্থার একটি বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে বিচারপতিদের জন্য আলাদা গবেষণাগত সহায়তা না থাকা বিচারপ্রক্রিয়ার দক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।

    আবেদনে বলা হয়, বর্তমানে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে নিয়মিতভাবে কাজ করার মতো নিবেদিত আইন সহকারী, গবেষণা সহযোগী, গবেষণা কর্মকর্তা বা গবেষণা শিক্ষানবিশ নেই। ফলে মামলার নথি বিশ্লেষণ, সংশ্লিষ্ট আইন ও নজির পর্যালোচনা এবং বিচারিক সিদ্ধান্তের প্রস্তুতিতে বিচারপতিদের ওপরই বড় ধরনের গবেষণার ভার পড়ে।

    আইন বিশেষজ্ঞদের দৃষ্টিতে, বিচারকের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা অক্ষুণ্ন রেখেই গবেষণাগত সহায়তার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা গেলে মামলার প্রস্তুতি আরও সুসংগঠিত হতে পারে। বিশেষ করে জটিল সাংবিধানিক, দেওয়ানি ও ফৌজদারি মামলায় দেশি-বিদেশি আইন, পূর্ববর্তী রায় ও সংশ্লিষ্ট নথি দ্রুত পর্যালোচনার ক্ষেত্রে এমন সহায়তা কার্যকর হতে পারে।

    তবে কারা গবেষণা সহযোগী হিসেবে নিয়োগ পাবেন, তাঁদের যোগ্যতা কী হবে, নিয়োগের পদ্ধতি কেমন হবে এবং বিচারপতিদের সঙ্গে তাঁদের দায়িত্বের সীমা কোথায় থাকবে, এসব বিষয়ই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটির সুপারিশে এসব প্রশ্নের একটি সুস্পষ্ট কাঠামো আসতে পারে।

    ফলে তিন মাসের মধ্যে জমা দিতে বলা এই প্রতিবেদন শুধু নিয়োগের সুপারিশে সীমাবদ্ধ থাকবে, নাকি বিচারপতিদের গবেষণা সহায়তার জন্য একটি দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরির পথ দেখাবে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    লোডশেডিংয়ের ক্ষোভ থেকে বাঁচতে পুলিশি নিরাপত্তা চাইছে বিদ্যুৎ অফিস

    আগস্ট 12, 2026
    বাংলাদেশ

    বাংলাদেশে আরও ৫০০ কোটি ডলার বিনিয়োগের ইঙ্গিত মার্কিন ব্যবসায়ীদের

    আগস্ট 12, 2026
    অপরাধ

    রামিসা হত্যা: হাইকোর্টে শুনানির প্রস্তুতি শেষ

    আগস্ট 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.