Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
    আইন আদালত

    রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

    নিউজ ডেস্কUpdated:আগস্ট 13, 2026আগস্ট 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিচারপতি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সংবিধানের ৭০ অনুচ্ছেদের সাংবিধানিক বৈধতা প্রশ্নবিদ্ধ করে হাইকোর্টে রিট আবেদন দাখিল করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। একই আবেদনে আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত রাখারও দাবি জানিয়েছেন তিনি।

    আজ বৃহস্পতিবার আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আদালতের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে এতে।

    সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজের মনোনয়নদানকারী রাজনৈতিক দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তাঁর সদস্যপদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

    রিটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারির আবেদন জানানো হয়েছে, যেখানে জানতে চাওয়া হবে—কেন ৭০ অনুচ্ছেদকে অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি রিটের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত রাখতে একটি অন্তর্বর্তীকালীন আদেশও চেয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

    আবেদনে যুক্তি দেখানো হয়েছে, ৭০ অনুচ্ছেদের বিধান সংসদ সদস্যদের স্বাধীনভাবে সাংবিধানিক দায়িত্ব পালনের সুযোগ সংকুচিত করে এবং একই সঙ্গে এটি সংসদের সামগ্রিক স্বাধীনতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে বলে দাবি করা হয়েছে।

    এ বিষয়ে সংবাদমাধ্যমকে আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, আগামী রোববার এই রিটের ওপর হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি খারিজ করল হাইকোর্ট

    আগস্ট 14, 2026
    আইন আদালত

    রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি রবিবার

    আগস্ট 14, 2026
    অপরাধ

    কাদেরের বিরুদ্ধে অভিযোগ, আসামিপক্ষের যুক্তিতে নতুন প্রশ্ন

    আগস্ট 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.