Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্তসহ ৩ সাংবাদিককে হাজিরের নির্দেশ
    আইন আদালত

    মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্তসহ ৩ সাংবাদিককে হাজিরের নির্দেশ

    নিউজ ডেস্কআগস্ট 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমের অনুষ্ঠানে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

    আগামী ২৪ আগস্ট তাদের ট্রাইব্যুনালে হাজির করতে তিনজনের বিরুদ্ধে হাজিরা পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

    সোমবার (১৭ আগস্ট) বিচারক মো. মঞ্জুরুল বাছিদের একক বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

    শুনানিতে প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত টকশো ও অন্যান্য অনুষ্ঠানে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা উসকানিমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে তিন সাংবাদিকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করেছে তদন্ত সংস্থা।

    তদন্তের স্বার্থে তাদের ট্রাইব্যুনালে হাজির করতে প্রসিকিউশনের পক্ষ থেকে প্রয়োজনীয় আদেশ চাওয়া হয়।

    পরে উভয় পক্ষের বক্তব্য শুনে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তিন সাংবাদিককে আগামী ২৪ আগস্ট হাজির করার নির্দেশ দেওয়া হয়।

    এ আদেশের মধ্য দিয়ে জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে সাংবাদিকদের সংশ্লিষ্টতার বিষয়টিও ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক কার্যক্রমে উঠে এল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    যে মামলায় মেটা হারলে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম-ফেসবুক

    আগস্ট 17, 2026
    অপরাধ

    শাহ আমানতে দুবাই ফেরত ফ্লাইটে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট-আইফোন জব্দ

    আগস্ট 17, 2026
    অপরাধ

    ট্রেড লাইসেন্স নবায়নে অনিয়ম, ডিএসসিসি কর্মকর্তাকে অব্যাহতি

    আগস্ট 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.