Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জুলাই হত্যাযজ্ঞ: সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
    আইন আদালত

    জুলাই হত্যাযজ্ঞ: সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

    নিউজ ডেস্কআগস্ট 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিভিন্ন কারাগার থেকে প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন নির্ধারিত থাকায় কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

    ট্রাইব্যুনালে হাজির করা ১০ আসামি হলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী।

    প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ড, হামলা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে আসামিদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পর্যায়ক্রমে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

    মামলাটির শুরুতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ৪৬ জনকে আসামি করা হয়েছিল। পরে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আসামিদের বিরুদ্ধে পর্যায়ক্রমে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করছে প্রসিকিউশন।

    এরই মধ্যে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও আব্দুর রাজ্জাককে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে করা মামলাতেও আসামি করা হয়েছে।

    জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের দায় নির্ধারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান কার্যক্রমের অংশ হিসেবেই আজকের এই হাজিরা। তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলাটির পরবর্তী আইনি কার্যক্রম কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    যখন নাগরিকের সবচেয়ে বড় প্রশ্ন – আমি কি নিরাপদ?

    আগস্ট 27, 2026
    আইন আদালত

    আসামির পাশে দাঁড়ানো কি অপরাধ? আইনজীবী বর্জনের নেপথ্যে আইনের শাসনের প্রশ্ন

    আগস্ট 27, 2026
    আইন আদালত

    স্বামীর মৃত্যুর পর জামিন চান না দীপু মনি

    আগস্ট 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.