Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে আবেদন, হাইকোর্টের না
    আইন আদালত

    মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে আবেদন, হাইকোর্টের না

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 9, 2026সেপ্টেম্বর 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিকদের সংগঠনের করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন পাওয়া বাসই কেবল সড়কে চলাচল করতে পারবে।

    বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন মহাসড়কে এসব বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করেছিল। তবে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী এ ধরনের বাসের চলাচলের ক্ষেত্রে নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য ও রুট পারমিটের বিষয়টি গুরুত্বপূর্ণ।

    আইনজীবী রাফিউল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইনের ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে। এসব কারিগরি বৈশিষ্ট্য লঙ্ঘন করলে তা আইনের ৮০ ও ৮৪ ধারার আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা।

    এ ছাড়া আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো মোটরযান সড়কে চলাচল করতে পারবে না বলে উল্লেখ রয়েছে।

    বিআরটিএর এই আইনজীবী বলেন, আদালত স্পষ্ট করেছেন, বিআরটিএ যেসব বাসের চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে। স্লিপার বাসের ক্ষেত্রে এমন অনুমতি না থাকায় হাইকোর্টও আলাদাভাবে চলাচলের অনুমতি দেননি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়, হাইকোর্টে রিট খারিজ

    সেপ্টেম্বর 9, 2026
    অপরাধ

    ৫৭ বছর জমি ফিরে পেল পরিবার, ঢাক পিটিয়ে বুঝিয়ে দেওয়া হলো দখল

    সেপ্টেম্বর 9, 2026
    অপরাধ

    নুসরাত হত্যা মামলায় ট্রাইব্যুনালের রায় নিয়ে হাইকোর্টের তীব্র সমালোচনা

    সেপ্টেম্বর 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.