Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, অক্টো. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » লালবাগে বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
    আইন আদালত

    লালবাগে বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর লালবাগে একটি ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়।

    শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, পাশের কক্ষের একজন ভাড়াটিয়া আনোয়ার হোসেনকে ঘরের ভেতর মৃত অবস্থায় দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন।

    খবর পেয়ে লালবাগ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা মরদেহ উদ্ধারের পাশাপাশি প্রাথমিক আইনগত কার্যক্রম শুরু করে। পরে সিআইডির অপরাধ তদন্তকারী দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।

    মুহাম্মদ আনোয়ার হোসেন ঢাকার জজ কোর্টের আইনজীবী ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশনের অ্যানেক্স ভবনের প্রথম তলায় ২১৪ নম্বর কক্ষে তার চেম্বার রয়েছে।

    পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আনোয়ার হোসেন ওই বাসায় একাই থাকতেন। তিনি অবিবাহিত ছিলেন। তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকেন।

    লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামিল হোসেন বলেন, আনোয়ার হোসেন জজ কোর্টের আইনজীবী ছিলেন। তিনি ব্যাচেলর হিসেবে ওই বাসায় থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

    ওসি বলেন, মরদেহটি দুই থেকে তিন দিনের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

    পুলিশের কাছে আনোয়ার হোসেনের ড্রাইভিং লাইসেন্স রয়েছে। ওই পরিচয়পত্রের তথ্য যাচাই করে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

    পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪৫ কোটি টাকার ফ্ল্যাট জব্দ

    অক্টোবর 24, 2026
    আইন আদালত

    বসার জায়গার সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে ‘ভবন ২০২০’ চালুর উদ্যোগ

    অক্টোবর 24, 2026
    অর্থনীতি

    মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র-২: অর্থের উৎস খুঁজছে সরকার, বিবেচনায় সুকুক ও ডলার বন্ড

    অক্টোবর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.