Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজী নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে পাঠানোর আবেদন
    আইন আদালত

    গাজী নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে পাঠানোর আবেদন

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম। ছবি: এমপির ফেসবুক থেকে সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে কারাগারে আটক রাখার আবেদন করেছে ডিবি পুলিশ।

    মঙ্গলবার এক দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন।

    ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এ আবেদনের শুনানি হবে। মাকসুদাকে জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

    এর আগে সোমবার আদালত মাকসুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় গাজী নজরুলকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়।

    গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

    মামলায় গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

    মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বিয়ের পর মরিয়মকে বিভিন্ন বিষয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এর ধারাবাহিকতায় তিনি আত্মহত্যা করেন। মরিয়মের লেখা একটি সুইসাইড নোটও পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

    মামলার বাদীর অভিযোগ, আসামিদের নির্যাতন ও প্ররোচনার কারণেই তার মেয়ে আত্মহত্যা করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    দুদকের ৮ হাজার মামলা নিষ্পত্তিতে চরম ধীরগতি, আইন ও নির্দেশনা কাগজে-কলমে

    সেপ্টেম্বর 22, 2026
    আইন আদালত

    আরও এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ, এই নিয়ে সেপ্টেম্বর মাসেই ৮ জন

    সেপ্টেম্বর 22, 2026
    আইন আদালত

    আইনজীবীদের নিয়ে এসপির বক্তব্যের নিন্দা জানিয়েছে কক্সবাজার বার

    সেপ্টেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.