Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যুর অভিযোগ, এনিমেল কেয়ার সেন্টারের মালিক-চিকিৎসকদের নোটিশ
    আইন আদালত

    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যুর অভিযোগ, এনিমেল কেয়ার সেন্টারের মালিক-চিকিৎসকদের নোটিশ

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অবহেলা ও ভুল চিকিৎসার কারণে একটি অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে ঢাকার গুলশানের বাংলাদেশ এনিমেল কেয়ার সেন্টারের (বিএসিসি) বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক ও দুই চিকিৎসককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

    শনিবার (২৬ সেপ্টেম্বর) নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মোহাম্মাদ জাহিদুর রহমান। তিনি জানান, বিড়ালের মালিক মো. আবিবুর রহমানের পক্ষে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠানো হয়।

    নোটিশে সাত দিনের মধ্যে অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। অন্যথায় বিএসিসির মালিক লাবন্য এবং চিকিৎসক ডা. সোলাইমান হোসাইন ও ডা. মো. জুবায়েরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

    নোটিশ অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর বিড়ালটির গর্ভধারণের বিষয়টি পরীক্ষা করতে তাকে বিএসিসিতে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ডা. সোলাইমান হোসাইন পরীক্ষা করে বিড়ালটি গর্ভবতী বলে জানান। তার গর্ভে দুই বা তার বেশি ছানা রয়েছে বলেও তিনি জানান এবং কিছু ওষুধের পরামর্শ দেন।

    এরপর ১৩ সেপ্টেম্বর বিড়ালটির শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়ে গেলে মালিক বিএসিসির সঙ্গে যোগাযোগ করেন। নোটিশে দাবি করা হয়েছে, চিকিৎসক ডা. মো. জুবায়ের ভিডিও কলে বিড়ালটির অবস্থা দেখে প্রথমে এটিকে সন্তান প্রসবের স্বাভাবিক প্রক্রিয়া বলে জানান। পরে অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে আসতে বলা হয়।

    নোটিশে আরও বলা হয়, হাসপাতালে নেওয়ার পর বিড়ালটিকে অক্সিজেন দেওয়া হয় এবং একটি ইনজেকশন দেওয়া হয়। কিছুক্ষণ পর অবস্থার উন্নতি দেখা গেলেও কয়েক মিনিটের মধ্যে বিড়ালটির মৃত্যু হয়। চিকিৎসা দেওয়ার পর পর্যাপ্ত সময় পর্যবেক্ষণে না রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ায় এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

    গত ১৮ সেপ্টেম্বর বিড়ালের মালিক বিএসিসিতে গিয়ে বিষয়টি নিয়ে অভিযোগ করেন। নোটিশে দাবি করা হয়েছে, তখন প্রতিষ্ঠানের মালিক চিকিৎসায় অবহেলার বিষয়টি স্বীকার করলেও সংশ্লিষ্ট দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানান।

    লিগ্যাল নোটিশে অভিযোগের বিষয়ে সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তা না হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিস্ফোরক মামলায় রিমান্ড শেষে কারাগারে ডরিন

    নভেম্বর 29, 2026
    আইন আদালত

    রয়্যাল এনফিল্ড কিনতে পুলিশ সদস্যদের ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে কমিউনিটি ব্যাংক

    নভেম্বর 29, 2026
    আইন আদালত

    আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.