Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, অক্টো. 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জামায়াত যা করতে পারেনি, বিএনপি তা করেছে- অ্যাটর্নি জেনারেল
    আইন আদালত

    জামায়াত যা করতে পারেনি, বিএনপি তা করেছে- অ্যাটর্নি জেনারেল

    নিউজ ডেস্কঅক্টোবর 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রুহুল কুদ্দুস কাজল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মিষ্টির পদত্যাগকে প্রধানমন্ত্রীর কঠোর বার্তা বললেন অ্যাটর্নি জেনারেল

    মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগকে সরকারের কঠোর বার্তা হিসেবে দেখছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

    তার মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারপ্রধান দেখিয়েছেন, কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে দলীয় পরিচয়ের কারণে তাকে ছাড় দেওয়া হবে না।

    বৃহস্পতিবার ১ অক্টোবর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

    তিনি বলেন, জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হলেও সংসদ সদস্য পদ ছাড়ানো সম্ভব হয়নি। তবে বিএনপির প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ দলের একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।

    জামায়াতের সঙ্গে তুলনা

    অ্যাটর্নি জেনারেল বলেন, জামায়াত যা করতে পারেনি, বিএনপি তা করেছে। মিষ্টি ক্ষমতাসীন দলের সংসদ সদস্য হলেও তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি।

    তার ভাষ্য, সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী বিষয়টি যেভাবে মোকাবিলা করেছেন, সেটি একটি বার্তা দিয়েছে। মিষ্টির বিরুদ্ধে তদন্তের এমন কোনো তথ্য প্রধানমন্ত্রীর কাছে থাকতে পারে, যা সবার সামনে আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

    অ্যাটর্নি জেনারেলের মতে, দলীয় প্রধান হিসেবে একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়ার রাজনৈতিক অধিকার প্রধানমন্ত্রীর রয়েছে।

    রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা

    গত ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুর ১ নম্বর সেকশনের রাড্ডা এমসিএইচ এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।

    ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করেন। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবন ভেঙে ফেলা হয়।

    এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

    মামলায় অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। হানিফ মিয়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

    ঘটনার পর হামলায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগও ওঠে। তবে তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

    পদত্যাগের পর আসন শূন্য

    রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। পরে সংসদ সচিবালয় তার পদত্যাগপত্র গ্রহণ করে।

    এরপর সংরক্ষিত নারী আসন ২৩ শূন্য ঘোষণা করা হয়। সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপনে সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ উপধারার কথা উল্লেখ করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    কারাগারে থেকেও আইনজীবী সহকারী সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা

    অক্টোবর 2, 2026
    অপরাধ

    সালমান মুক্তাদিরের শ্বশুরের পরিবারের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ

    অক্টোবর 2, 2026
    আইন আদালত

    তোর গলা ধরে তোরে বাইরে ছুড়ে মারবো- বিমানববন্দরে সাবেক এমপি আখতারুজ্জামান

    অক্টোবর 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.