Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৬০ দিনের মামলা ঝুলে আছে ১৯ বছর, সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী রেদোয়ানের বিরুদ্ধে
    আইন আদালত

    ৬০ দিনের মামলা ঝুলে আছে ১৯ বছর, সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী রেদোয়ানের বিরুদ্ধে

    নিউজ ডেস্কUpdated:অক্টোবর 10, 2026অক্টোবর 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আইনে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অভিযোগপত্র আমলে নেওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে বিচার শেষ করার কথা। কিন্তু সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদ ও তার স্ত্রী মমতাজ আহমেদের বিরুদ্ধে করা একটি দুর্নীতি মামলার বিচার প্রায় ১৯ বছরেও শেষ হয়নি।

    ২০০৭ সালের ১৯ ডিসেম্বর রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষে ২০০৮ সালের ৭ জুলাই আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এতে রেদোয়ান ও তার স্ত্রীর বিরুদ্ধে ১ কোটি ৯ লাখ ৭৯ হাজার ১১ টাকার সম্পদ গোপন এবং ৪ কোটি ৫ লাখ ২৪ হাজার ৫১১ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায় দুদক।

    মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত ১০ এ বিচারাধীন। অভিযোগপত্রে থাকা ৩৫ সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ অক্টোবর দিন ধার্য রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার রবিউল আলম।

    ৬০ দিনের বিধান, বাস্তবে প্রায় দুই দশক

    দুদকের দুর্নীতি মামলার বিচার দ্রুত শেষ করতে ১৯৫৮ সালের দ্য ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী বিশেষ জজ আদালত গঠন করা হয়। ওই আইনের ৬ক ধারায় দুর্নীতির মামলা আমলে নেওয়ার পর ৬০ দিনের মধ্যে বিচার শেষ করার বিধান রয়েছে।

    এ ছাড়া ২০১৬ সালের ৯ নভেম্বর দুর্নীতির মামলার বিচার ৬০ দিনের মধ্যে শেষ করার বিধান যথাযথভাবে অনুসরণের বিষয়ে সার্কুলার জারি করে সুপ্রিম কোর্ট।

    তবে রেদোয়ানের মামলার ক্ষেত্রে সেই সময়সীমা বহু আগেই পেরিয়ে গেছে। শুধু ৬০ দিন নয়, অভিযোগপত্র দাখিলের পর প্রায় ১৯ বছর পার হলেও মামলাটির বিচার শেষ হয়নি।

    এর মধ্যে মামলাটি একসময় হাইকোর্টে স্থগিতও ছিল। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রেদোয়ান আহমেদ হাইকোর্টে রিট করেছিলেন। ২০২২ সালের ৯ মার্চ হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে এক বছরের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

    হাইকোর্টের ওই নির্দেশের পরও প্রায় সাড়ে চার বছর পার হয়েছে। এখনো মামলার বিচার শেষ হয়নি।

    সাক্ষ্যগ্রহণ শেষের পথে

    মামলাটির বিচার শেষ হতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও দুদকের পাবলিক প্রসিকিউটর শাহ মো. নাজমুজ সাকিব বলেন, তিনি গত বছর দায়িত্ব নিয়েছেন। তাদের আদালতে দীর্ঘদিন বিচারকও ছিলেন না।

    তার ভাষ্য, মামলাটির সাক্ষ্যগ্রহণ এখন শেষের দিকে। সাক্ষীরাও আদালতে হাজির হচ্ছেন। দ্রুত বিচার শেষ হবে বলে তিনি আশা করছেন।

    রেদোয়ান ও তার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ

    মামলা করার সময় দুদক রেদোয়ান ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৮২৮ টাকার সম্পদ গোপনের অভিযোগ আনে।

    তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ অভিযোগপত্র দেন।

    দুদকের অভিযোগপত্রে বলা হয়, রেদোয়ান তার সম্পদ বিবরণীতে তিনটি বাড়ির ভবন, কাঠামো ও সাজসরঞ্জামের মূল্য দেখিয়েছিলেন ৬৮ লাখ ৬০ হাজার ৫৯১ টাকা। কিন্তু গণপূর্ত বিভাগের পরিমাপে ওই ভবনগুলোর নির্মাণ ব্যয় পাওয়া যায় ১ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৩৮৫ টাকা।

    দুদকের হিসাবে এতে ৭৪ লাখ ৯১ হাজার ৭৯৪ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে।

    অভিযোগপত্রে আরও বলা হয়, রেদোয়ানের সম্পদ বিবরণীতে দুটি গাড়ির তথ্য ছিল না। ওই দুটি গাড়ি কিনতে ২৪ লাখ ৮৭ হাজার ২১৭ টাকা ব্যয় হয়েছিল বলে তদন্তে উল্লেখ করে দুদক।

    তবে জিজ্ঞাসাবাদে রেদোয়ান দাবি করেন, সম্পদ বিবরণী দেওয়ার আগেই গাড়ি দুটি বিক্রি করে দেওয়া হয়েছিল। অন্যদিকে বিআরটিএর রেকর্ড অনুযায়ী গাড়ি দুটির মালিকানা তখনও তাদের নামেই ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করে দুদক।

    এ ছাড়া রেদোয়ানের নামে থাকা আরেকটি গাড়ি ২০০৬ সালে দুর্বৃত্তরা পুড়িয়ে দেয় বলে তিনি দুদককে জানিয়েছিলেন।

    দুদকের তদন্তে কুমিল্লার চান্দিনা পৌর মার্কেটে রেদোয়ানের পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি দোকানের তথ্যও গোপন করার অভিযোগ আনা হয়। এসব দোকানের মূল্য দেখানো হয় ৮ লাখ ৫০ হাজার টাকা।

    রেদোয়ানের স্ত্রী মমতাজের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার একটি প্লট বরাদ্দের তথ্যও গোপন করার অভিযোগ রয়েছে। ২০০২ সালের ৩ জুলাই রাজউকের চেয়ারম্যানের কাছে আবেদন করে ১ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে ২০ লাখ টাকা মূল্যের ওই প্লট বরাদ্দ নেওয়া হয়েছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

    অপ্রাপ্তবয়স্ক ছেলের নামে বিপুল অর্থ দেখানোর অভিযোগ

    দুদকের অভিযোগপত্রে রেদোয়ানের অপ্রাপ্তবয়স্ক ছেলে সুলতান মঈন আহমেদের নামেও বিপুল অর্থ দেখানোর বিষয়টি তুলে ধরা হয়েছে।

    দুদকের দাবি, অবৈধভাবে অর্জিত অর্থ বৈধ করার উদ্দেশ্যে রেদোয়ান তার ১৩ বছর বয়সী ছেলের নামে আয়কর নথি খোলেন। ১৯৯১ থেকে ১৯৯২ করবর্ষের নথিতে ৪৫ জন কথিত আত্মীয়ের নাম ও ঠিকানা ব্যবহার করে এফিডেভিটের মাধ্যমে ছেলের নামে ৪ কোটি ৫০ লাখ টাকা দান হিসেবে দেখানো হয়।

    পরে ওই আয়কর নথির মাধ্যমে রেদোয়ান ও তার স্ত্রীর নামে ২ কোটি টাকা দান এবং ২০ লাখ টাকা ঋণ দেখানো হয় বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

    দুদক এসব তথ্যকে অসত্য ও বানোয়াট বলে দাবি করেছে।

    মাছের খামার থেকেও আয়ের দাবি নিয়ে প্রশ্ন

    সম্পদ বিবরণীতে মৎস্য খাত থেকে রেদোয়ান ৮২ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা আয় দেখিয়েছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে দুদক।

    তদন্তে তার মালিকানাধীন জমিতে ১২টি পুকুর পাওয়া গেলেও সেখানে কোনো মৎস্য খামার বা বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করে সংস্থাটি।

    দুদকের হিসাবে ওই পুকুরগুলোতে প্রচলিত পদ্ধতিতে বছরে ৩ থেকে ৪ লাখ টাকার মাছ উৎপাদন সম্ভব।

    সার্বিক তদন্ত শেষে রেদোয়ান ও তার স্ত্রী মমতাজের বিরুদ্ধে ৪ কোটি ৫ লাখ ২৪ হাজার ৫১১ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১ কোটি ৯ লাখ ৭৯ হাজার ১১ টাকার সম্পদ গোপনের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায় দুদক।

    এর ভিত্তিতে তাদের বিরুদ্ধে দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়।

    বিচারাধীন মামলা নিয়েই নির্বাচন

    রেদোয়ান আহমেদ ১৯৮৬ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও জয় পান।

    ২০০১ সালে বিএনপি সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। পরে ২০০৬ সালে বিএনপি ছেড়ে অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে যোগ দেন।

    মুক্তিযোদ্ধাদের ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা দুদকের আরেক মামলায় ২০২৩ সালের ১৪ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত ২ তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ লাখ টাকা অর্থদণ্ড দেন।

    জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এলডিপির মহাসচিবের পদ ছাড়েন রেদোয়ান। পরে তিনি বিএনপিতে ফিরে কুমিল্লা ৭ আসনে ধানের শীষের প্রার্থী হন। তবে ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

    এক দশক ধরে ঝুলছে গৃহিণীর মামলাও

    শুধু রেদোয়ানের মামলাই নয়, দুদকের আরও অনেক দুর্নীতি মামলা বছরের পর বছর ধরে বিচারাধীন রয়েছে।

    এর একটি অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিবের স্ত্রী গুলনাহার বেগমের বিরুদ্ধে করা মামলা। প্রায় এক দশক ধরে মামলাটি চলছে।

    দুদকের অভিযোগ, গৃহিণী গুলনাহারের নামে ১ কোটি ৩৬ লাখ ২০ হাজার ২৮৮ টাকার বৈধ উৎসবিহীন সম্পদ পাওয়া গেছে। এ ঘটনায় ২০১৬ সালের ৯ নভেম্বর রমনা থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে ২০১৭ সালের ৫ অক্টোবর অভিযোগপত্র দেওয়া হয়।

    গুলনাহার দাবি করেছিলেন, তার সম্পদের অর্থ এসেছে স্বামীর বেতন, কৃষি আয়, পোলট্রি খামার এবং ছেলের কাছ থেকে পাওয়া বৈদেশিক অর্থ থেকে। তবে এসব দাবির পক্ষে প্রয়োজনীয় দালিলিক প্রমাণ তিনি দিতে পারেননি বলে দুদকের অভিযোগপত্রে বলা হয়।

    ২০১৭ সালের ২৮ নভেম্বর আদালত অভিযোগপত্র আমলে নেন। পরে আসামিপক্ষ উচ্চ আদালতে রিভিশন মামলা করে। একাধিকবার সময় নেওয়ার পর ২০১৮ সালের ৫ মার্চ গুলনাহারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

    আদালতের আদেশে দুর্নীতির মামলা ৬০ দিনের মধ্যে শেষ করার আইনি বাধ্যবাধকতার বিষয়টিও উল্লেখ করা হয়। এরপর সাক্ষীদের সমন জারি করা হলেও ২০১৮ সালের ৮ এপ্রিল নির্ধারিত দিনে সাক্ষ্যগ্রহণ হয়নি।

    পরে লিভ টু আপিলের আদেশ দাখিলসহ বিভিন্ন কারণে মামলার তারিখ পেছাতে থাকে। সর্বশেষ ২২ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালত ১০ এ মামলাটির তারিখ ছিল। কিন্তু লিভ টু আপিলের আদেশ দাখিল না হওয়ায় আবারও নতুন তারিখ দেওয়া হয়েছে।

    টিআইবির মতে, ৬০ দিনের বিধান বাস্তবসম্মত নয়

    দুর্নীতির মামলা ৬০ দিনের মধ্যে শেষ করার বিধান বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এই সময়সীমা বাস্তবতার দিক থেকে কঠিন হলেও আদর্শ ও প্রত্যাশার জায়গা থেকে এটি গুরুত্বপূর্ণ।

    তার মতে, দুর্নীতির মামলা জটিল হওয়ায় বিচারপ্রক্রিয়ায় সময় লাগে। একই সঙ্গে দেশের বিচারিক ব্যবস্থায়ও কিছু দুর্বলতা রয়েছে।

    তিনি বলেন, দুদকের কাজ মামলা আদালত পর্যন্ত নিয়ে যাওয়া। এরপর বিচার শেষ করার বিষয়টি আদালতের ওপর নির্ভর করে। মামলার তুলনায় দেশে বিশেষ আদালতের সংখ্যাও কম। বিদ্যমান আদালতগুলোতেও মামলার নিষ্পত্তির গতি বাড়ানোর সুযোগ রয়েছে।

    দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা এসব মামলা নিয়ে মূল প্রশ্ন তাই শুধু আইনে নির্ধারিত ৬০ দিনের সময়সীমা নয়। প্রশ্ন হচ্ছে, বিশেষ আদালত, বিচারক সংকট, সাক্ষ্যগ্রহণ এবং উচ্চ আদালতে আইনি প্রক্রিয়ার কারণে বছরের পর বছর আটকে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা কবে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিস্ফোরক মামলায় রিমান্ড শেষে কারাগারে ডরিন

    নভেম্বর 29, 2026
    আইন আদালত

    রয়্যাল এনফিল্ড কিনতে পুলিশ সদস্যদের ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে কমিউনিটি ব্যাংক

    নভেম্বর 29, 2026
    আইন আদালত

    আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.