Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বের নানা সংকট একটি দেশের পক্ষে একা মোকাবিলা করা সম্ভব নয়
    আইন আদালত

    বিশ্বের নানা সংকট একটি দেশের পক্ষে একা মোকাবিলা করা সম্ভব নয়

    নিউজ ডেস্কঅক্টোবর 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আইনমন্ত্রী আসাদুজ্জামান
    আইনমন্ত্রী আসাদুজ্জামান | ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বৈশ্বিক সংকট মোকাবিলায় দেশগুলোকে নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিয়ে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

    তিনি বলেছেন, বর্তমান বিশ্বের নানা সংকট কোনো একটি দেশের পক্ষে একা মোকাবিলা করা সম্ভব নয়। মানবাধিকার, অভিবাসন, সাইবার অপরাধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ থেকে তৈরি চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিকভাবে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

    গত বৃহস্পতিবার, ৮ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক জাস্টিস সামিট ইস্তাম্বুল ২০২৬ এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

    আইনমন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতি একদিকে বিশ্বকে আরও কাছাকাছি এনেছে এবং মানুষের জন্য বিভিন্ন সেবা সহজ করেছে। অন্যদিকে এর সঙ্গে নতুন ধরনের বৈষম্য, বিভাজন ও আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকিও তৈরি হয়েছে।

    এসব সমস্যা মোকাবিলায় শুধু নতুন আইন করলেই হবে না। ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও পারস্পরিক দায়িত্ববোধকে গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

    ইস্তাম্বুলের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, সংস্কৃতি, জ্ঞান ও সভ্যতার মিলনস্থল হিসেবে শহরটি বৈশ্বিক আলোচনা ও মতবিনিময়ের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। এ সময় বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।

    জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ

    ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, ওই সময়ে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। তাঁদের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। চাকরি ও সরকারি সেবায় বৈষম্যের বিরুদ্ধে তাঁরা আন্দোলনে অংশ নিয়েছিলেন।

    তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনেও এসব ঘটনার তথ্য উঠে এসেছে।

    মো. আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বাংলাদেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের মেয়াদে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাপক ও পদ্ধতিগত গুম এবং মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

    রোহিঙ্গা সংকটের দায় একা বাংলাদেশের নয়

    রোহিঙ্গা সংকটের কথা তুলে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রায় ১২ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এর ফলে শুধু মানবিক চাপ নয়, দেশের সম্পদ, পরিবেশ, সামাজিক স্থিতিশীলতা ও আঞ্চলিক নিরাপত্তার ওপরও বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

    তিনি বলেন, বাংলাদেশ একা এই বৈশ্বিক বোঝা বহন করতে পারে না। বাংলাদেশের কাছ থেকে এমন প্রত্যাশা করাও উচিত নয়। আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের মূল কারণ মিয়ানমারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে দায়িত্ব নিয়ে এ সংকটের সমাধানে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের মর্যাদা, নাগরিকত্ব এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

    সংকটে তুরস্কের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, শুরু থেকেই তুরস্ক বাংলাদেশের পাশে রয়েছে। কক্সবাজারে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সফর এবং তুরস্কের ধারাবাহিক কূটনৈতিক সম্পৃক্ততার কথাও তিনি স্মরণ করেন।

    সাইবার অপরাধ মোকাবিলায় প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা

    প্রযুক্তির বিস্তারের সঙ্গে সাইবার অপরাধ, ক্ষতিকর কনটেন্ট, বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার ও অ্যালগরিদমিক পক্ষপাতের মতো নতুন সমস্যা তৈরি হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

    তিনি বলেন, এসব সমস্যার কোনো নির্দিষ্ট সীমান্ত নেই। ফলে একটি দেশের আইন দিয়ে আন্তঃসীমান্ত প্রযুক্তি কোম্পানি বা ডিজিটাল অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা কঠিন।

    বাংলাদেশ সাইবার অপরাধ মোকাবিলার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও মানুষের অধিকার সুরক্ষায় ভারসাম্যপূর্ণ আইনি কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

    এ ক্ষেত্রে উন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান আইনমন্ত্রী। প্রযুক্তি হস্তান্তর, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, ফরেনসিক জ্ঞান এবং আইন ও বিচারসংক্রান্ত প্রশিক্ষণে সহায়তার ওপর গুরুত্ব দেন তিনি।

    আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে সালিশি ব্যবস্থার গুরুত্ব

    বিদেশি বিনিয়োগ, সীমান্ত নির্ধারণ, জ্বালানি বাজার, মেধাস্বত্ব ও চুক্তিগত বাধ্যবাধকতা লঙ্ঘনসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তঃসীমান্ত বিরোধ বাড়ছে বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। এসব বিরোধ দ্রুত নিষ্পত্তিতে আন্তর্জাতিক সালিশি ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।

    তিনি বলেন, বাংলাদেশের সংবিধানের ২৫ অনুচ্ছেদে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির বিষয়টি রাষ্ট্র পরিচালনার অন্যতম মৌলিক নীতি হিসেবে স্বীকৃত।

    আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আরও শক্তিশালী সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির আইনি কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

    তবে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা সবার জন্য সাশ্রয়ী, স্বচ্ছ ও ন্যায়সংগত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। তাঁর ভাষায়, ন্যায়বিচার এমন কোনো ব্যবস্থা হতে পারে না, যা শুধু ক্ষমতাবানদের নাগালের মধ্যে থাকে।

    আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর জোর

    আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে নেওয়া সিদ্ধান্ত ও ঘোষণাগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন আইনমন্ত্রী।

    তিনি বলেন, বিশ্ব এখন শুধু রাজনৈতিক বক্তব্যে ক্লান্ত। বড় বড় ঘোষণা বাস্তুচ্যুত মানুষের সমস্যা সমাধান করতে পারে না। এগুলো ডিজিটাল একচেটিয়াত্ব বন্ধ করতে বা নিপীড়নের ক্ষত সারাতেও পারে না।

    তাঁর মতে, এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। এমন একটি বৈশ্বিক দায়িত্ববণ্টন ব্যবস্থা তৈরি করতে হবে, যার মাধ্যমে কোনো একক দেশের পক্ষে সমাধান করা সম্ভব নয় এমন চ্যালেঞ্জগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করা যায়।

    আন্তর্জাতিক জাস্টিস সামিটের মতো আয়োজন বিভিন্ন দেশের নীতিনির্ধারক, বিচারক, আইনজীবী ও বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি।

    সম্মিলিত আলোচনা ও অভিজ্ঞতার মাধ্যমে আরও ন্যায়সংগত, কার্যকর এবং মানুষের প্রয়োজনের প্রতি দ্রুত সাড়া দিতে সক্ষম বৈশ্বিক বিচারব্যবস্থার পথে এগোনো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

    তুরস্কের ইস্তাম্বুলে ৮ ও ৯ অক্টোবর আন্তর্জাতিক জাস্টিস সামিট ইস্তাম্বুল ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের ৭৫টি দেশের বিচারমন্ত্রী, বিচারক, আইনবিদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিস্ফোরক মামলায় রিমান্ড শেষে কারাগারে ডরিন

    নভেম্বর 29, 2026
    আইন আদালত

    রয়্যাল এনফিল্ড কিনতে পুলিশ সদস্যদের ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে কমিউনিটি ব্যাংক

    নভেম্বর 29, 2026
    আইন আদালত

    আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.