Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নানক তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে দশম সাক্ষীর সাক্ষ্য আজ
    আইন আদালত

    নানক তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে দশম সাক্ষীর সাক্ষ্য আজ

    নিউজ ডেস্কঅক্টোবর 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জন নিহত হওয়ার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ দশম সাক্ষীর সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে।

    মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জন আসামি রয়েছেন।

    সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ সাক্ষ্যগ্রহণ হবে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল মামলাটি শুনবেন।

    প্রসিকিউশন জানিয়েছে, গত ৮ অক্টোবর দশম সাক্ষীর সাক্ষ্য নেওয়ার কথা ছিল। ওই দিন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থিত হলেও অন্য একটি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য চলায় সময় চায় রাষ্ট্রপক্ষ। পরে ট্রাইব্যুনাল আজ সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন।

    এই মামলায় চার আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, আনসার সদস্য ওমর ফারুক এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগকর্মী ফজলে রাব্বি।

    মামলার বাকি আসামিদের মধ্যে নানক ও তাপসসহ অনেকে পলাতক। পলাতক আসামিদের তালিকায় তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তারা রয়েছেন।

    এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিকেও এ মামলায় আসামি করা হয়েছে।

    এর আগে ৩০ সেপ্টেম্বর মামলার নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। তাঁর ভাই সৈকত ২০২৪ সালের ৭ জুলাই মোহাম্মদপুরের নূরজাহান রোডে পুলিশের গুলিতে নিহত হন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

    গত ১০ মে প্রসিকিউশনের দাখিল করা তিনটি আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে ২৮ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ১।

    প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্রজনতার আন্দোলনের সময় মোহাম্মদপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নৃশংসতা চালান। আসামিদের উসকানি, প্ররোচনা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়।

    প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন। আহত হন আরও অনেকে।

    তবে এসব অভিযোগের সত্যতা বিচার শেষে প্রমাণিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিস্ফোরক মামলায় রিমান্ড শেষে কারাগারে ডরিন

    নভেম্বর 29, 2026
    আইন আদালত

    রয়্যাল এনফিল্ড কিনতে পুলিশ সদস্যদের ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে কমিউনিটি ব্যাংক

    নভেম্বর 29, 2026
    আইন আদালত

    আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.