Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, অক্টো. 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
    আইন আদালত

    ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

    নিউজ ডেস্কঅক্টোবর 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জাতীয়
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

    মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    জাহেদ উর রহমান বলেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হওয়ার পর যে ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল, ইউনূসের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

    তিনি বলেন, বিদেশের বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগের নেতা ও কর্মীরা এ ধরনের কোনো কর্মকাণ্ডের চেষ্টা করলে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।

    তথ্য উপদেষ্টা আরও বলেন, অধ্যাপক ইউনূস যে ধরনের মর্যাদা পাওয়ার কথা ছিল, যুক্তরাষ্ট্রে তাঁর ক্ষেত্রে তাতে কোনো ঘাটতি হয়েছে কি না, সরকার সেটিও খতিয়ে দেখবে।

    তিনি বলেন, এ ঘটনায় দায়িত্ব পালনে কোনো ঘাটতি ছিল কি না, সেটিও সরকার দেখবে।

    আওয়ামী লীগকে নিয়ে সরকারের অবস্থান

    সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান।

    তিনি অভিযোগ করেন, মানবতাবিরোধী অপরাধের পর আওয়ামী লীগ দেশ ছেড়ে গেলেও দলটি অনুতপ্ত নয়। বরং বিভিন্নভাবে সংকট তৈরির চেষ্টা করছে।

    তাঁর ভাষ্য, দেশের ভেতরে সন্ত্রাস ও সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা প্রকাশ্যে করা হলে আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন বা সমঝোতার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।

    জাহেদ উর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়ার প্রশ্নই আসে না।

    তবে ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে শেখ হাসিনা দেশে ফিরে আসুন, সরকার সেটিই চায় বলে মন্তব্য করেন তিনি।

    তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরে এলে সরকারের কোনো সমস্যা নেই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী

    অক্টোবর 13, 2026
    আইন আদালত

    নীতি আছে, আইন কোথায়? গৃহকর্মী নির্যাতনের এক নির্মম সংস্কৃতি

    অক্টোবর 13, 2026
    আইন আদালত

    কারাগারে মায়ের সাথে দিন কাটছে প্রায় ৩৫০ শিশুর: হাইকোর্ট

    অক্টোবর 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.